News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র
Image

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে ভারতের ছাত্র ফেডারেশন(এসএফআই)ত্রিপুরা রাজ্য কমিটি। পরে পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকগণ।

সংগঠনের অভিযোগ, নিট-ইউজি পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। জানা গেছে, ৩মে অনুষ্ঠিত নিট পরীক্ষার আগে রাজস্থানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছিল। ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে বলেও দাবি উঠেছে।
এনটিএ সূত্রে জানা যায়, পরীক্ষার কয়েকদিন পর প্রশ্নফাঁসের অভিযোগ তাদের নজরে আসে এবং বিষয়টি তদন্তকারী সংস্থাকে জানানো হয়। ইতিমধ্যে রাজস্থান ও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় তদন্ত চালাচ্ছে পুলিশ।

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ছাত্র-যুব ভবন থেকে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুলিশের সদর কার্যালয়ের দিকে অগ্রসর হলে ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় পশ্চিম আগরতলা থানার পুলিশ বাধা দেয়। পরে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সদর কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন।
এসএফআইয়ের ত্রিপুরা রাজ্য সম্পাদক সৃজন দেব অভিযোগ করেন, “এনটিএ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। এর বিরুদ্ধে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে।”

অন্যদিকে, সংগঠনের সদর জেলা কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সোমবার রাতে বিশালগড়ে এসএফআই মহকুমা কমিটির সম্পাদক হিমাদ্রি সরকার ঘোষ এবং কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত এক বাম নেতা আক্রান্ত হন। এ বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনার জন্য সময় চাওয়া হলেও তা না পাওয়ায় তারা সদর কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধে বাধ্য হয়েছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীদের দাবি, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং রাজ্যে রাজনৈতিক হিংসার পরিবেশ বন্ধ করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

——

Releated Posts

‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকরের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি পাঠাল মহিলা কংগ্রেস

আগরতলা, ২৬ জুন: ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকর করার দাবিতে এবং মহিলা সংরক্ষণে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি)…

ByByReshmi Debnath Jun 27, 2026

বৃদ্ধভাতার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার আর্জি অসহায় স্বামীহারা জনজাতি বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনটনের মধ্যে জীবন কাটাচ্ছেন জাম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার স্বামীহারা…

ByByReshmi Debnath Jun 27, 2026

ফুটপাত দখলমুক্ত করতে আগরতলা পুর নিগমের বড়সড় অভিযান, ভাঙা হল অবৈধ দোকানপাট

আগরতলা, ২৬ জুন: শহরের ফুটপাত দখলমুক্ত করতে ফের বড়সড় অভিযানে নামল আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। বৃহস্পতিবার লেক…

ByByReshmi Debnath Jun 27, 2026

জুম ক্ষেতে বজ্রপাতে আহত ৯ জুমিয়া কৃষক, গুরুতর ৪ জন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে…

ByByReshmi Debnath Jun 26, 2026
Scroll to Top