News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দুদিনের সফরে অসম ও অরুণাচল আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তেজপুরে সেনাদের সঙ্গে পালন করবেন দশেরা
Image

দুদিনের সফরে অসম ও অরুণাচল আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তেজপুরে সেনাদের সঙ্গে পালন করবেন দশেরা

গুয়াহাটি, ২৩ অক্টোবর (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে অসম এবং অরুণাচল প্রদেশে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য সফরকালে অরুণাচল প্রদেশের তাওয়াঙে অবস্থানরত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং অসমের তেজপুরে সেনা বাহিনীর সঙ্গে মিলিত হবেন প্রতিরক্ষামন্ত্রী।

তাঁর এক্স হ্যান্ডলে রাজনাথ সিং এ খবর জানিয়ে লিখেছেন, ‘আজ, ২৩ অক্টোবর আমি অসম এবং অরুণাচল প্রদেশে দু-দিনের সফরসূচি নিয়ে তেজপুরে পৌঁছব (অসম)। আমার সফরকালে আমি এই অঞ্চলে মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় ছাড়াও ফরোয়ার্ড রিজওনগুলি পরিদর্শন করব।’ তিনি লিখেছেন, ‘তাওয়াঙে (অরুণাচল প্রদেেশ) অবস্থানরত সেনাদের সাথে দশেরা উদযাপন করব আমি।’

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে অসমের বালিপাড়া-চারদুয়ার-তাওয়াং (অরুণাচল প্রদেশ) মোটরওয়েতে নেচিফু টানেলের উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top