News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানার জন্য ৫২ আসনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি
Image

তেলেঙ্গানার জন্য ৫২ আসনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি


নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রবিবার তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রথম তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ৫২ জনের নাম রয়েছে। এতে তিনজন সাংসদকে টিকিট দেওয়া হয়েছে। এছাড়াও, দলের তরফে আজই সাসপেনশন প্রত্যাহার হওয়া টি রাজা সিংয়ের নামও রয়েছে এই তালিকায় ।

টিআরএস সরকারের মন্ত্রী এবং এখন বিজেপির বিধায়ক ইটালা রাজেন্দ্রকে হুজুরাবাদ এবং গজওয়েল নামে দুটি জায়গা থেকে টিকিট দেওয়া হয়েছে। গজওয়েল থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও । এছাড়াও করিমনগর থেকে সাংসদ গজওয়েল বান্দি সঞ্জয়, কোরাটিয়া থেকে সাংসদ ধর্মপুরী অরবিন্দ, বোথ থেকে সাংসদ সোয়ম বাপু রাও এবং গোশামহল থেকে টি রাজা সিংকে টিকিট দেওয়া হয়েছে। বিজেপির আজ প্রকাশিত তালিকায় ১২ জন মহিলা প্রার্থীর নাম রয়েছে।

উল্লেখ্য, ১১৯ আসনের তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী৩০ নভেম্বর ।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top