Posts of - October 19, 2023
মহাসপ্তমীর পূজা দর্শনে শনিবার হাইলাকান্দি আসছেন মুখ্যমন্ত্রী
হাইলাকান্দি (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : মহাসপ্তমীর পূজা দর্শনে আগামী শনিবার হাইলাকান্দি আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। বিশেষ…
তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিল বালাজির জামিন খারিজ করল মাদ্রাজ হাইকোর্ট
চেন্নাই (তামিলনাড়ু), ১৯ অক্টোবর (হি.স.) : বেআইনি অর্থ লেনদেনের অভিযোগে গ্রেফতার তামিলনাড়ুর মন্ত্রী ভি সেন্থিল বালাজির জামিনের আবেদন…
পঞ্জাবের পাটিয়ালায় ৬৭ বছর বয়সী বৃদ্ধকে কুপিয়ে খুন, তদন্ত শুরু পুলিশের
পাটিয়ালা, ১৯ অক্টোবর (হি.স.): পঞ্জাবের পাটিয়ালায় ৬৭ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে পাসি…
ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান হতাশাজনক : কেসি ভেনুগোপাল
নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সাধারণ সম্পাদক এবং সিনিয়র কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল সোশ্যাল…

গত বছরের তুলনায় এবার বিদ্যুতের চাহিদা বাড়ছে
আগরতলা, ১৯ অক্টোবর : ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড রাজ্যজুড়ে দুর্গাপূজা উৎসবের সময় প্রায় ৩৮৫ মেগাওয়াট (এম ডব্লিউ এস) বিদ্যুতের চাহিদা থাকছে। অর্থাৎ এবছর বিদ্যুতের চাহিদা বাড়ছে পূজায়। টিএসইসিএলএর উচ্চ আধিকারিক জানিয়েছেন যে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) দেবাশিষ সরকার কার্যত রাজ্যজুড়ে সমস্ত জেলার ডিজিএম এবং এজিএমদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সভাপতিত্ব করেছেন তার কথায়, ইতিমধ্যেই প্রজ্ঞাভবনে সিনিয়র থেকে জুনিয়র স্তরের সমস্ত আধিকারিকদের সাথে বৈঠক করেছেন বিদ্যুৎমন্ত্রী।টিএসইসিএল দুর্গাপূজা চার দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে বলেও জানিয়েছেন তিনি। আধিকারিক জানিয়েছেন অনুমান করা যাচ্ছে রাজ্যজুড়ে দুর্গা পূজার সময় প্রায় ৩৮৫ মেগাওয়াটের চাহিদা থাকবে। রাজ্যের এই বৃহত্তম উত্সব চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রস্তুত দপ্তরের প্রত্যেকেই বলে জানালেন তিনি। জানা গেছে, আগের বছরের দুর্গাপূজা উদযাপনে বিদ্যুত খরচ হয়েছিল ৩৫০ মেগাওয়াট।টিএসইসিএল এর তরফে আরো জানানো হয়েছে, যে বিদ্যুৎমন্ত্রী পূজার দিনগুলিতে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাগুলির উপর তীক্ষ্ণ নজর রাখতে আটটি জেলার ডিএম এবং এসপিদের সাথেও কথা বলেছেন। এমনকি বিদ্যুৎমন্ত্রী বিদ্যুৎ সরবরাহ বিভাগে নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ চিকিৎসা সমস্যা না হওয়া পর্যন্ত ছুটি নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন বলেও জানা গেছেতিনি এই চার দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। যেন রাজ্যবাসী নির্বিঘ্নে এই শারদীয়ায় আনন্দ উল্লাসে মেতে উঠতে পারেন।
কাশ্মীর পর্যন্ত চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, ঘোষণা রেলমন্ত্রীর
শ্রীনগর, ১৯ অক্টোবর (হি.স.) : এবার শ্রীনগর পর্যন্ত চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। আরও সহজ হবে কাশ্মীর যাওয়া…



































