News Flash

Image

মহাসপ্তমীর পূজা দর্শনে শনিবার হাইলাকান্দি আসছেন মুখ্যমন্ত্রী


হাইলাকান্দি (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : মহাসপ্তমীর পূজা দর্শনে আগামী শনিবার হাইলাকান্দি আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। বিশেষ বিমানে তিনি সকাল ১০টা ৩৫ মিনিটে কাছাড়ের কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন। এর পর সড়কপথে বেলা ১২টা ১৫ মিনিটে হাইলাকান্দিতে পৌঁছে ১১টি পূজা মণ্ডপে গিয়ে মায়ের আশীর্বাদ নেবেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা যে সব পূজা মণ্ডপ পরিদর্শন করবেন সেগুলি যথাক্রমে আশ্রম রোডের ভৈরব বাড়ি, লক্ষ্মীশহর কালীবাড়ি, নতুনপাড়ার বাণেশ্বর শিবমন্দির, এসএস রোডের বারোয়ারি কালীমন্দির, হারবার্ডগঞ্জের বাজার কালীমন্দির, একাদশ শহিদ সরণির দুর্গাবাড়ি, বিবেকানন্দ রোডের যুব সমিতি, গাছতলার নেতাজি রাইসমিল, হাইলাকান্দি শহরের কাটলিছড়া বাসস্ট্যান্ড, শিববাড়ি এবং রামকৃষ্ণ মিশন।

বেলা আড়াইটা পর্যন্ত মুখ্যমন্ত্ৰী হাইলাকান্দি শহরের পূজা মণ্ডপগুলিতে যাবেন। এর পর বেলা তিনটা পর্যন্ত মুখ্যমন্ত্রীর কার্যসূচি রয়েছে। এদিনই বিকাল তিনটায় তিনি হাইলাকান্দি থেকে শিলচরের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top