News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শারদীয় দুৰ্গোৎসব উপলক্ষ্যে অসমবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের
Image

শারদীয় দুৰ্গোৎসব উপলক্ষ্যে অসমবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের


গুয়াহাটি, ১৯ অক্টোবর (হি.স.) : শারদীয় দুৰ্গোৎসব উপলক্ষ্যে অসমের সর্বস্তরের নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা।

শারদীয় শুভেচ্ছা বাৰ্তায় মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা বলেছেন প্রাচীনকাল থেকে ভারতে দেবীপূজার পরম্পরা চলে আসছে। পুরাণ, উপনিষদ প্রভৃতি সনাতনী আধ্যাত্মিক গ্ৰন্থাবলির মাধ্যমে দেবী পূজা মাহাত্ম্য লাভ করেছে। বৈদিক যুগ থেকে অসুর বিনাশকারিণী দেবী দুৰ্গাকে হিন্দুরা জ্যোতিৰ্ময়ী মাতৃ-মূৰ্তি রূপে পূজা করে আসছেন। মুখ্যমন্ত্ৰী আরও বলেন, দুৰ্গা পূজার সঙ্গে ভক্তি, শ্ৰদ্ধা এ সাধনার প্ৰাবল্য আছে। এই উৎসব পালনের মধ্য দিয়ে মানুষের মধ্যে সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক বাঁধন সুদৃঢ় হয়। দুৰ্গা পূজার অন্তৰ্নিহিত বৈশিষ্ট্য আমাদের মধ্যে শান্তি-সম্প্ৰীতি, সৌভ্রাতৃত্ববোধের বন্ধন ও সংহতি বয়ে আনে।

বার্তায় মুখ্যমন্ত্ৰী বলেন, দেব-দেবীর পূজাৰ্চনা আমাদের মানবতাবোধের মাধ্যমে জীবন পরিচালিত করতে উদ্বুদ্ধ করে। শরৎকালের দেবী উপাসনা হলো অপশক্তি নাশ করে সত্যকে প্রতিষ্ঠাকারী এক যুগোপযোগী উৎসব। তাই তিনি আশা করেন, শারদীয় দুৰ্গোৎসব সমাজে বিদ্যমান শান্তি, সম্প্ৰীতি, প্রেম ও ভ্রাতৃত্ববোধের পরম্পরা আরও সুদৃঢ় করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুপ্ৰাণিত করবে।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top