News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গত বছরের তুলনায় এবার বিদ্যুতের চাহিদা বাড়ছে
Image

গত বছরের তুলনায় এবার বিদ্যুতের চাহিদা বাড়ছে

আগরতলা, ১৯ অক্টোবর : ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড রাজ্যজুড়ে দুর্গাপূজা উৎসবের সময় প্রায় ৩৮৫ মেগাওয়াট (এম ডব্লিউ এস) বিদ্যুতের চাহিদা থাকছে। অর্থাৎ এবছর বিদ্যুতের চাহিদা বাড়ছে পূজায়।

টিএসইসিএলএর উচ্চ আধিকারিক জানিয়েছেন যে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) দেবাশিষ সরকার কার্যত রাজ্যজুড়ে সমস্ত জেলার ডিজিএম এবং এজিএমদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সভাপতিত্ব করেছেন তার কথায়, ইতিমধ্যেই প্রজ্ঞাভবনে সিনিয়র থেকে জুনিয়র স্তরের সমস্ত আধিকারিকদের সাথে বৈঠক করেছেন বিদ্যুৎমন্ত্রী।টিএসইসিএল  দুর্গাপূজা চার দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে বলেও জানিয়েছেন তিনি। আধিকারিক জানিয়েছেন অনুমান করা যাচ্ছে রাজ্যজুড়ে দুর্গা পূজার সময় প্রায় ৩৮৫ মেগাওয়াটের চাহিদা থাকবে। রাজ্যের এই বৃহত্তম উত্সব চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রস্তুত দপ্তরের প্রত্যেকেই বলে জানালেন তিনি।

জানা গেছে, আগের বছরের দুর্গাপূজা উদযাপনে বিদ্যুত খরচ হয়েছিল ৩৫০ মেগাওয়াট।টিএসইসিএল এর তরফে আরো জানানো হয়েছে, যে বিদ্যুৎমন্ত্রী পূজার দিনগুলিতে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাগুলির উপর তীক্ষ্ণ নজর রাখতে আটটি জেলার ডিএম এবং এসপিদের সাথেও কথা বলেছেন।

এমনকি বিদ্যুৎমন্ত্রী বিদ্যুৎ সরবরাহ বিভাগে নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ চিকিৎসা সমস্যা না হওয়া পর্যন্ত ছুটি নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন বলেও জানা গেছেতিনি এই চার দিনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। যেন রাজ্যবাসী নির্বিঘ্নে এই শারদীয়ায় আনন্দ উল্লাসে মেতে উঠতে পারেন। 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top