News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লোকসভা নির্বাচনে অসমের সব আসনে প্রার্থী দেবে কংগ্ৰেস, ঘোষণা প্রদেশ সভাপতি ভূপেনের বিরোধী আইএনডিআইএ জোট শিবিরে হাহাকার! বিশ্বাসঘাতক আখ্যা অখিল-রিপুনদের
Image

লোকসভা নির্বাচনে অসমের সব আসনে প্রার্থী দেবে কংগ্ৰেস, ঘোষণা প্রদেশ সভাপতি ভূপেনের বিরোধী আইএনডিআইএ জোট শিবিরে হাহাকার! বিশ্বাসঘাতক আখ্যা অখিল-রিপুনদের

লখিমপুর (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে কোনও দলের সঙ্গে সমঝোতা করবেন না, কোনও ভাগবাটোয়ারা নয়, অসমের ১৪টি আসনের ১৪টিতেই প্ৰাৰ্থী দেবে নিখিল ভারত জাতীয় কংগ্ৰেস৷ আজ বৃহস্পতিবার লখিমপুরে ঘোষণা করে দলের অবস্থান স্পষ্ট করেছেন অসম প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি ভূপেন বরা৷
তাঁর ঘোষণা চাউর হতেই গৰ্জে উঠেছেন নবগঠিত বিরোধী আইএনডিআইএ–এর অন্তর্ভুক্ত অসম ভিত্তিক জোটশরিকরা। ইতিমধ্যে কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন ‘রাইজর দল’-এর সভাপতি তথা শিবসাগরের বিধায়ক বামনেতা অখিল গগৈ, তৃণমূল কংগ্রেসের অসম প্রদেশ সভাপতি রিপুন বরা প্রমুখ।

ভূপেন বরা বলেন, ‘আমরা ১৪টি আসনেই খেলব৷ এতে কোনও সন্দেহ নেই৷ কোনও আসন কাউকে ছাড়া হবে না।’ সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে ভূপেন বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী দলের প্রতি আনুগত্য এবং আস্থাভাজনদের বাছাই করে টিকিট দেওয়া হবে। প্রয়োজনে নারকো টেস্ট করা হবে।’
প্ৰসঙ্গত, ২০২৪-এর লোকসভা নিৰ্বাচনে কেন্দ্র ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে উৎখাত করতে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্ৰেসের নেতৃত্বে গঠন হয়েছে আইএনডিআইএ অ্যালায়েন্স৷ আইএনডিআইএ অ্যালায়েন্স-এর অধীনে অসমে আঞ্চলিক ভিত্তিতে কংগ্ৰেস পৃথকভাবে মিত্ৰশক্তি গঠন করেছিল৷ এই মিত্ৰশক্তিতে কংগ্ৰেসের সঙ্গে জোট বাঁধে রাইজর দল, তৃণমূল কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, সিপিআই (এমএল), অসম জাতীয় পরিষদ, আঞ্চলিক গণ মোৰ্চা প্রভৃতি দল৷

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top