News Flash

Image

হাফলঙে এবার ২৩টি মণ্ডপে দুর্গা পূজা, প্রতিমায় চলছে শেষ তুলির টান


হাফলং (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : আগামীকাল মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই অসমের অন্যতম পাহাড়ি জেলায় এখন উৎসবের আমেজ। এবার শৈলশহর হাফলঙে দুটি পুজো বেড়ে হয়েছে মোট ২৩টি। তার মধ্যে এবার আকর্ষণের কেন্দ্রবিন্দু বড় হাফলং শিব মন্দিরের পূজা। হাফলঙের প্ৰায় সব মণ্ডপে স্থাপিত প্রতিমায় শেষ তুলির টান দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা।

এই পূজার সভাপতি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, সাধারণ সম্পাদক আইনজীবী অজয় চক্রবর্তী। প্রথমবারের মতো পূজার আয়োজন করে এবার চমক সৃষ্টি করতে চাইছেন কমিটির সদস্যরা। পুজোর বাজেট প্রায় ২০ লক্ষ টাকা। ঢাকির দল আসছে কলকাতা থেকে।

পুজোর তিন দিন থাকবে দর্শনার্থীদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা, জানিয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

এদিকে হাফলং শহরের অন্যতম পূজা কমিটি মা শক্তি দুর্গা পূজা কমিটি এবার মণ্ডপ তৈরিতে তেমন চমক সৃষ্টি না করলেও প্রতিমা গড়া হয়েছে দৃষ্টিনন্দন করে। পূজা কমিটির অন্যতম সদস্য দিলীপ মিত্র জানিয়েছেন, প্রতিমা নির্মাণ করেছেন প্রদেশ ভট্টাচার্য। এবার প্রতিমা দেখতে মা শক্তি দুর্গা পূজা কমিটির পুজোয় ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করছেন। তাছাড়া, অন্যান্যবারের মতো থাকবে দর্শনার্থীদের জন্য সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে, জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা।

অন্যদিকে, হাফলং শহরের সবচেয়ে প্রাচীন পূজার মধ্যে হচ্ছে হাফলং জগন্নাথ মন্দির ও হাফলং টাউন কালীমন্দির পূজা কমিটি এবং হাফলং রামকৃষ্ণ সেবা সমিতির পূজা। ১১২ বছর পুরনো হাফলং জগন্নাথ মন্দিরের পূজা অনুষ্ঠিত হয় সম্পূর্ণ সাত্ত্বিকতা বজায় রেখে। পুজোর তিনদিনই ভক্তদের জন্য রাখা হয় মহাপ্রসাদের ব্যবস্থা। এবারও তার ব্যতিক্রম নয়।

এদিকে হাফলং টাউন কালীমন্দিরে চলছে নবরাত্রির পূজা। মহালয়ার পরের দিন থেকে শুরু হয়ে গেছে নবরাত্রির পূজা। হাফলং কালীমন্দিরে নয়দিনই ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top