News Flash

  • Home
  • প্রধান খবর
  • সারা দেশের সাথে “স্বচ্ছতাই সেবা অভিযান”স্বতঃস্ফূর্তভাবে পালিত করেছে নীতি আয়োগ
Image

সারা দেশের সাথে “স্বচ্ছতাই সেবা অভিযান”স্বতঃস্ফূর্তভাবে পালিত করেছে নীতি আয়োগ

নয়াদিল্লি, ১৮ অক্টোবর:  ২রা অক্টোবর ২০২৩ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এবং জল শক্তি মন্ত্রকের পানীয় জল ও স্বাস্থ্য বিধান বিভাগ অন্যান্য মন্ত্রকের সহযোগিতায় স্বচ্ছ ভারত মিশনের ৯ বছর উদযাপনকে কেন্দ্র করে সারা দেশকে নির্মল ও আবর্জনা মুক্ত করার জন্যে ১৫ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত “স্বচ্ছতাই সেবা অভিযান” অনুষ্ঠিত করেছে।

এই অভিযানে নীতি আয়োগও অংশগ্রহণ করেছে এবং দপ্তরের তরফে গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে এই পদক্ষেপগুলোর মধ্যে অনেক উল্লেখযোগ্য কার্যক্রম নেওয়া হয়েছিল। ২০ সেপ্টেম্বর ঊর্ধ্বতন আধিকারিকরা নীতি আয়োগের রেকর্ড রুমের পর্যবেক্ষণ করতে গিয়ে বিশেষ নথিপত্রের পর্যালোচনা করেন, অপ্রয়োজনীয় সামগ্রী দূর করার ব্যবস্থা করেন তেমনি পুরনো রেকর্ড গুলোর আধুনিকীকরণ এর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

পাশাপশি,  নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ২রা  অক্টোবর স্বচ্ছ ভারত দিবসকে সম্মান জানিয়ে নীতি আয়োগ এর কর্মীরা সবাই মিলে  স্বচ্ছতার শপথ গ্রহণ করেন। মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সুমন কে. বেরির নেতৃত্বে নীতি আয়োগ এর সদস্য শ্রী ভি.কে সারস্বত, এবং মুখ্য কার্যকরী আধিকারিক শ্রী বি ভি আর সুব্রামানিয়াম নীতি আয়োগের বহি: প্রাঙ্গণের পরিছন্নতা অভিযান পরিচালনা করেন।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top