News Flash

  • Home
  • বিদেশ
  • গাজার হাসপাতালে হামলায় শতাধিক মানুষের মৃত্যু, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই চড়ছে
Image

গাজার হাসপাতালে হামলায় শতাধিক মানুষের মৃত্যু, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই চড়ছে

গাজা, ১৮ অক্টোবর (হি.স.): গাজার হাসপাতালে আকাশপথে ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইজরায়েল সফরের ঠিক আগের দিন এই হামলা হয়েছে। মঙ্গলবার গাজার আল-আহলি আরব হাসপাতালে হামলা চালানো হয়। ওই হাসপাতালটি হামাস দ্বারা পরিচালিত। সেখানে যুদ্ধে আহতদের চিকিৎসা চলছিল। এই হামলার পরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টুইট করেছেন, “সমগ্র বিশ্বের জানা উচিত, গাজার বর্বর সন্ত্রাসীরা গাজার হাসপাতালে হামলা চালিয়েছে, আইডিএফ (ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী) নয়। যারা আমাদের শিশুদের নৃশংসভাবে হত্যা করেছে, তারা নিজেদের সন্তানদেরও হত্যা করেছে”।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরও টুইট করেছেন, “একাধিক সূত্রের গোয়েন্দা তথ্য ইঙ্গিত করে যে গাজার আল আহলি হাসপাতালে আঘাত হানা ব্যর্থ রকেট উৎক্ষেপণের জন্য ইসলামিক জিহাদ দায়ী।” উল্লেখ্য, গত ১০ দিন ধরে চলছে ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধে দুই দেশ মিলিয়ে ইতিমধ্যেই ৪০০০ জনের বেশি নিহত হয়েছেন। রোজই বাড়ছে সেই সংখ্যা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই চড়ছে।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top