News Flash

  • Home
  • বিদেশ
  • ইজরায়েলি কূটনীতিকের উপর হামলা চিনে, ইহুদিদের নিরাপত্তা নিয়ে চিন্তায় বাড়ছে
Image

ইজরায়েলি কূটনীতিকের উপর হামলা চিনে, ইহুদিদের নিরাপত্তা নিয়ে চিন্তায় বাড়ছে

বেজিং, ১৩ অক্টোবর (হি.স.): চিনে হামলার শিকার ইজরায়েলের কূটনীতিক। শুক্রবার ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই আধিকারিক। এই ঘটনায় বেজিংয়ের নিন্দায় সরব হয়েছে ইহুদি দেশটির সরকার। একই সঙ্গে যুদ্ধ আবহে সংশয় দেখা দিয়েছে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ইজরায়েলি ও ইহুদিদের নিরাপত্তা নিয়ে।

সূত্রে খবর, শুক্রবার ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনে ইজরায়েলের কূটনীতিককে ছুরি মারা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল। তবে কী কারণে ওই কূটনীতিকের উপর হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাও স্পষ্ট নয়। এই মুহূর্তে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় রক্তাক্ত ইজরায়েল। এই পরিস্থিতিতে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা ইজরায়েলি ও ইহুদিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন।

এই যুদ্ধ আবহে চিনের অবস্থান নিয়ে নিন্দায় সরব হয়েছেন ইজরায়েলের রাষ্ট্রদূত। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার নিয়ে বেজিংয়ের সঙ্গে জেরুজালেমের সম্পর্ক বরাবরই উত্তপ্ত। তাই এই রক্তক্ষয়ী লড়াইয়ে প্যালেস্টাইনের পক্ষে রয়েছে কমিউনিস্ট দেশটি। এখনও পর্যন্ত সুন্নি জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা যায়নি জিনপিং প্রশাসনকে। যা ‘অত্যন্ত হতাশাজনক’ বলে ব্যাখ্যা করেছে ইহুদিভূম। প্রশ্ন উঠছে চিনে বসবাসরত ইজরায়েলি ও ইহুদিদের নিরাপত্তা নিয়ে।

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top