News Flash

  • Home
  • বিদেশ
  • ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ, পুজোয় টান পড়বে বাজারে
Image

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ, পুজোয় টান পড়বে বাজারে

ঢাকা, ৯ অক্টোবর (হি.স.) : আগামী বাইশ দিনের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ । মাছের প্রজনন মরশুমের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে খবর। এই সময় সমস্ত ধরনের ইলিশ শিকারেই বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ প্রশাসন। আগামী পুজোর মরশুমে ইলিশের ফলে টান পড়তে পারে বাজারে।

বুধবার মধ্যরাত থেকে ২২ দিন চলবে ইলিশের প্রজনন মরশুম। এই সময় বাংলাদেশের নদ-নদী সমুদ্রে জাল ফেলা, মাছ শিকার, বহন, মজুতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার রাত ১২টা থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশের প্রজনন মরশুম চলবে। ওই সময় সাগর থেকে ডিমওয়ালা ইলিশ উঠে আসবে নদীতে ডিম ছাড়ার জন্য। তাই ভোলা-সহ ২০ জেলার নদ-নদীতে জাল ফেলা বা মাছ শিকার করা যাবে না। এই সময় বরফকলও বন্ধ থাকবে।

জানা গিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও মৎস্য বিভাগ সরেজমিনে কাজ করবে। এই সময় বাংলাদেশের কয়েক লক্ষ নিবন্ধিত মৎস্যজীবীকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। নিষেধাজ্ঞা সফল করতে দেশের প্রতি জেলা-উপজেলার মাছঘাটে প্রচার চালানো হবে। মৎস্যজীবীরা জানিয়েছেন, এ বছর তাঁরা আশানুরূপ ইলিশ পাননি। সাগরে-নদীতে দৌড়ঝাঁপ করেও কাঙ্ক্ষিত ইলিশ আসেনি। ইলিশের আকাশছোঁয়া দাম উঠলেও মহাজনের ঋণ শোধ করতে পারেননি মৎস্যজীবীরা। হিসেব-নিকেশ শেষে মহাজনের ঋণ ঘাড়ে বয়ে বাড়ি ফিরেছেন।

Releated Posts

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top