News Flash

  • Home
  • বিদেশ
  • আফগানিস্তান ফের কেঁপে উঠল ভূমিকম্পে, এবার কম্পনের তীব্রতা ৬.৩
Image

আফগানিস্তান ফের কেঁপে উঠল ভূমিকম্পে, এবার কম্পনের তীব্রতা ৬.৩

কাবুল, ১১ অক্টোবর (হি.স.): ভূমিকম্পে লণ্ডভণ্ড আফগানিস্তান ফের কেঁপে উঠল ভূমিকম্পে। এবার শক্তিশালী তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে আফগানিস্তানে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বুধবার সকালে পশ্চিম আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত হয়। হেরাত প্রদেশের রাজধানী হেরাত থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরতায়। এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও অবধি পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। সেই ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই কম্পনের আতঙ্ক কাটতে না কাটতেই বুধবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। গত শনিবারও ৬.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এরপর অনেকগুলি আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পে ২০টি গ্রামের প্রায় ২,০০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় মাত্র একটি সরকারি হাসপাতাল রয়েছে।

Releated Posts

চীনা হ্যাকারদের বড়সড় সাইবার হামলার ঝুঁকিতে ইউরোপের সৌরবিদ্যুৎ পরিকাঠামো, রিপোর্টে সতর্কবার্তা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : ইউরোপের বিশাল সৌরবিদ্যুৎ পরিকাঠামো চীনা হ্যাকারদের সম্ভাব্য সাইবার হামলার মুখে গুরুতর ঝুঁকিতে রয়েছে…

ByBySandeep Biswas Jul 11, 2026

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026

বিশ্বে দুধ উৎপাদনে প্রথম, মোবাইল উৎপাদনে দ্বিতীয়, অটোমোবাইল বাজারে তৃতীয় ভারত: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী মোদি

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস): বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী ও টেলিকম বাজার এবং তৃতীয়…

ByByNews Desk Jul 11, 2026

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top