News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূলের রাজভবন অভিযানের জল গড়াল কলকাতা হাই কোর্টে
Image

তৃণমূলের রাজভবন অভিযানের জল গড়াল কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৯ অক্টোবর (হি.স.) : রাজভবন এলাকায় ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কীভাবে ধরনা? এই প্রশ্ন তুলে হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সূর্যনীল দাস। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে মামলা দায়েরের নির্দেশ আদালতের।

দিল্লি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো ৫ অক্টোবর রাজভবন যান তৃণমূলের নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন অভিষেক। তবে ঘটনাচক্রে সেদিন সকালেই উত্তরবঙ্গ যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের দেখা না পেয়েই রাজভবনের সামনে ধরনার ডাক দেন অভিষেক।

এ ব্যাপারে আইন ভাঙা হয়েছে অভিযোগ থুলে সেদিনই এক্স হ্যাণ্ডেলে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে, এটিকে গুরুত্ব না দিয়ে অভিষেক সাফ জানান, দিল্লিতে মন্ত্রীর সঙ্গে দেখা না করে তাঁরা ফিরবেন না। এর পর সেখানে অশান্তির জেরে ৫ অক্টোবর থেকে রাজভবনের বাইরে ধরনা চালাচ্ছে তৃণমূল।

এ নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার ধরনা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যসচিবকে কড়া চিঠি লেখার সিদ্ধান্ত নেয় রাজভবন।

এবার এই ধরনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। ১৪৪ ধারা জারি সত্ত্বেও কীভাবে ধরনা? এই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সূর্যনীল দাস। মামলা দায়েরের পরই শুনানি হবে। প্রসঙ্গত, দিল্লি ও উত্তরবঙ্গ সফর সেরে রবিবার রাতে কলকাতায় ফিরেছেন তিনি। সোমবার বিকেল ৪ টেয় তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার কথা তাঁর।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top