News Flash

  • Home
  • বিদেশ
  • ভূমিকম্পে লণ্ডভণ্ড অবস্থা আফগানিস্তানে; প্রাণ হারালেন ২,৪৪৫ জন, ধূলিসাৎ বহু বাড়ি
Image

ভূমিকম্পে লণ্ডভণ্ড অবস্থা আফগানিস্তানে; প্রাণ হারালেন ২,৪৪৫ জন, ধূলিসাৎ বহু বাড়ি

কাবুল, ৯ অক্টোবর (হি.স.): আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫-এ পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে ত্রাণ ও উদ্ধারের কাজ। ভেঙে পড়া ঘর-বাড়ির নিচে আরও বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। বহু বাড়ি ধূলিসাৎ হয়ে মাটিতে মিশে গিয়েছে। গত দুই দশকের মধ্যে আফগানিস্তানে হওয়া এটি সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পগুলির মধ্যে একটি।

ভূমিকম্পের তীব্রতায় কমপক্ষে ৪৬৫টি বাড়ি ভেঙে পড়েছে এবং ১৩৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত বলে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে। গত শনিবার আফগানিস্তানের পশ্চিমে হেরাত শহরের ৩৫ কিলোমিটার (২০ মাইল) উত্তর-পশ্চিমে আঘাত হানে ভূমিকম্প, যার মাত্রা ছিল ৬.৩। জোরালো তীব্রতার ভূমিকম্পে বহু বাড়িতে মাটিতে মিশে যায়, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন অসংখ্য মানুষ।

Releated Posts

চীনা হ্যাকারদের বড়সড় সাইবার হামলার ঝুঁকিতে ইউরোপের সৌরবিদ্যুৎ পরিকাঠামো, রিপোর্টে সতর্কবার্তা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : ইউরোপের বিশাল সৌরবিদ্যুৎ পরিকাঠামো চীনা হ্যাকারদের সম্ভাব্য সাইবার হামলার মুখে গুরুতর ঝুঁকিতে রয়েছে…

ByBySandeep Biswas Jul 11, 2026

ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী স্পিডবোট উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

হ্যানয়, ১১ জুলাই (আইএএনএস) : ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের নিয়ে যাওয়া একটি স্পিডবোট উল্টে যাওয়ার…

ByBySandeep Biswas Jul 11, 2026

বিশ্বে দুধ উৎপাদনে প্রথম, মোবাইল উৎপাদনে দ্বিতীয়, অটোমোবাইল বাজারে তৃতীয় ভারত: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী মোদি

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস): বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ, দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী ও টেলিকম বাজার এবং তৃতীয়…

ByByNews Desk Jul 11, 2026

ভারত এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্র: নিউজিল্যান্ডের সাংসদ ফিল টুইফোর্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিকেন্দ্রে পরিণত…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top