নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : রবিবার রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিশেষ লোক আদালত। গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। ত্রিপুরা আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচি দত্ত পুরকায়স্থ বিস্তারিত বলতে গিয়ে জানান, বিশেষ লোক আদালতে ২২ হাজার ৮৮৯ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়েছে এবার। এর মধ্যে মোটর ভ্যাহিকেল অ্যাক্টে ১১ হাজার ৬৪৫ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৮৩ টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা ৩৪ টি , মীমাংসাযোগ্য ফৌজদারি ধারায় ৩১৫ টি মামলা সহ বিভিন্ন মামলা উঠে বিশেষ লোক আদালতে। ১৫ টি স্থানে মোট ৩৩ টি বেঞ্চে এই লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। এই লোক আদালতকে কেন্দ্র করে ভাল সাড়া মিলেছে বলে জানিয়েছেন তিনি। এদিন প্রচুর মামলা নিষ্পত্তি ঘটছে। তবে ধলাই জেলায় ভারী বর্ষণের কারনে কিছুটা সমস্যা হয় বলেও জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত হল বিশেষ লোক আদালত
Tags:
Releated Posts
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…
ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক
কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…
ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র
আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…


















