News Flash

Image

জবলপুর : দুটি ট্রাকের সংঘর্ষে নিহত চার

সিহোরা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : মধ্য প্রদেশের জবলপুরের গোসলপুর থানা এলাকার অন্তর্গত জাতীয় সড়কের মোহত্রা টোল প্লাজার কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

সড়ক দুর্ঘটনার বিষয়ে গোসলপুর পুলিশ জানিয়েছে, শুক্রবার ধীমারখেদা খামত্রার বাসিন্দা ৪০ বছর বয়সী প্রকাশ বর্মণ টোলনাকার কাছে হিরণ নদীর সেতুর কাছে একটি ধাবায় রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে রেখে তার বন্ধুদের সাথে চা খাচ্ছিলেন, তখন দ্রুতগতিতে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। দুর্টনায় ঘটনাস্থলেই সন্দীপ বর্মণ, শিবম কুশওয়াহা, সন্দীপ উপাধ্যায় সহ চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ও গ্রামবাসীও ঘটনাস্থলে ভিড় জমায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top