News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আমার সাংসদ পদ ছেড়ে দিতে আপত্তি নেই কিন্তু মহিলা সংরক্ষণ বিল চাই : বিপ্লব
Image

আমার সাংসদ পদ ছেড়ে দিতে আপত্তি নেই কিন্তু মহিলা সংরক্ষণ বিল চাই : বিপ্লব

আগরতলা, ২১ সেপ্টেম্বর : দেশের সামাজিক ও আর্থিক অগ্রগতির পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। আজ রাজ্যসভায় নারী সংরক্ষণ বিল নারী শক্তি বন্দন অধীনিয়ম সমর্থনে আলোচনা করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব একথা বলেন। তিনি বলেন মাতৃ শক্তি যদি না হয় তাহলে ভারত মাতা জয় কি করে হবে। তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন আপনারা যদি আমার সাংসদ পদ চান তাও ছেড়ে দিতে আপত্তি নেই কিন্তু মহিলা সংরক্ষণ বিল চাই। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমার মার চিন্তা চেতনার কারণেই বিপ্লব দেব আজ এই জায়গায়। এই বিল পেশ হওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দেশের সমস্ত নারীদের নমস্কার জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কারনেই আজ দেশের সামাজিক অগ্রগতি হয়েছে। তার উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন তিন তালাক, ৩৭০ ধারা, অযোধ্যায় রাম মন্দির নির্মাম মতো কাজগুলি। যা সামাজিক ভাবে দেশের অগ্রগতি সহায়ক। তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিল পাস হলে দেশের সামাজিক অগ্রগতি হবে। দেশ এগিয়ে যাবে। নারীশক্তি বন্দন বিল শুধুমাত্র গণতন্ত্রে নারীদের সম্মানজনক অংশগ্রহণই বাড়বে না, সঙ্গে তাদের ক্ষমতায়নও সমৃদ্ধ করবে। এই বিলের মাধ্যমে মোদীজি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কেবল ক্ষমতায়নের কথাই বলেন না, তিনি এই বিষয়ে দৃঢ় ইচ্ছা শক্তির সঙ্গে কাজ করে দেখান।

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top