News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিবসাগরের গন্ধীয়া ন’পামে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে দিনদুপরে চুরি, চাঞ্চল্য
Image

শিবসাগরের গন্ধীয়া ন’পামে প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে দিনদুপরে চুরি, চাঞ্চল্য

শিবসাগর (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : গণেশ চতুৰ্থীর আনন্দোচ্ছ্বাসের মধ্যে শিবসাগরের গন্ধীয়া ন’পাম গ্রামে দিনদুপরে দুঃসাহলিক এক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, প্ৰাক্তন সেনা জওয়ান ইন্দ্ৰেশ্বর গগৈয়ের বাড়িতে হানা দিয়ে চোরেরা লুটে নিয়ে গেছে স্বর্ণালঙ্কার, নগদ টাকা। ঘরে কেউ ছিলেন না। এই সুযোগে কোনও চোর ইন্দ্রেশ্বর গগৈয়ের ঘরের তালা ভেঙে ভিতরে ঢুকে এক জোড়া সোনার বালা, সোনার আঙটি, বাউটি সহ আরও কিছু সোনার গয়না এবং নগদ কয়েক হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে।
ভুক্তভোগী ইন্দ্ৰেশ্বর গগৈ জানান, সহধৰ্মিনীকে সঙ্গে নিয়ে তিনি গ্রামেরই এক বাড়িক শ্ৰাদ্ধের অনুষ্ঠানে গিয়েছিলেন। তাঁরা বাড়িতে নেই টের পেয়েই চোর তাঁর ঘরের দরজায় সাঁটা তালা ভেঙে ভিতরে ঢুকে মূল্যবান সামগ্ৰী ও নগদ টাকা নিয়ে গেছে। কেবল তা-ই নয়, চোর তাঁর ঘরের বেশ কিছু আসবাবপত্র, বিছানা, আলমিরা ইত্যাদি লণ্ডভণ্ড করেছে।

আজ সংগঠিত চুরির ঘটনা সম্পর্কে থানায় এফআইআর দায়ের করেছেন প্রাক্তন সেনাকর্মী ইন্দ্রেশ্বর গগৈ। এফআইআর-এর ভিত্তিতে এক মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ভুক্তভোগী গগৈ। তিনি জানান, এর আগে আরও দুবার তাঁর ঘরে লুটপাট চালিয়েছে চোরের দল। কিন্তু কোনও চোরকে ধরতে পারেনি পুলিশ।

Releated Posts

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top