News Flash

  • Home
  • দিনের খবর
  • রানিনগরে গ্রেফতার নিয়ে নির্দেশ হাই কোর্টের
Image

রানিনগরে গ্রেফতার নিয়ে নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : মুর্শিদাবাদের রানিনগর-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি নির্বাচন কবে করানো হতে পারে, সে বিষয়ে রাজ্যের মত জানতে চাইল কলকাতা হাই কোর্ট। সেই সঙ্গে বিচারপতির নির্দেশ স্থায়ী সমিতি গঠন পর্যন্ত বিরোধী কংগ্রেস এবং বাম সদস্যদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

এই মামলায় শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, আগামী মঙ্গলবারের (১৯ সেপ্টেম্বর) মধ্যে রাজ্যকে জানাতে হবে নতুন করে কবে নির্বাচন করানো হবে। গত ১১ সেপ্টেম্বর বিচারপতি সিংহ রানিনগর-২ ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। ফলে সভাপতি নির্বাচিত হলেও সেখানে স্থায়ী সমিতি নির্বাচনের কাজ থমকে যায়। ডোমকলের মহকুমা শাসককে হাই কোর্ট জানিয়েছিল, ২০ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী কমিটি গঠনের বৈঠক করা যাবে না। শুক্রবারের শুনানিতে এ বিষয়ে রাজ্যের মত জানতে চাইলেন বিচারপতি।

সভাপতি নির্বাচনে রানিনগরে জিতেছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। বিরোধীদের অভিযোগ, স্থায়ী সমিতি গঠন করতে চেয়ে পুলিশকে ব্যবহার করে বিরোধীদের নিশানা করছে শাসকদল। স্থায়ী সমিতি গঠনের জন্য গত সোমবার দুপুর ১২টায় বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সদস্যেরা। তার আগেই পঞ্চায়েত সমিতির সভাপতি পদে সদ্য নির্বাচিত কংগ্রেস সদস্য কুদ্দুস আলিকে মিথ্যা মামলায় জড়িয়ে হেফাজতে নেওয়া হয়েছে বলেও হাই কোর্টে অভিযোগ জানানো হয়।

সব মিলিয়ে কংগ্রেসের ছ’জন সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। গ্রেফতারি এড়াতে তাঁরা পলাতক। আদালতে কংগ্রেস জানায়, ওই সদস্যেরা ভোটাভুটিতে অংশ নিতে চান।

ওই অভিযোগ শোনার পরেই স্থায়ী সমিতি নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ। রানিনগর-২ পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা ৪২। এই পঞ্চায়েত সমিতিতে বাম-কংগ্রেস জোট সংখ্যাগরিষ্ঠ হলেও পরে কয়েক জন সদস্য তৃণমূলে যোগ দেন।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সভাপতি নির্বাচনে জয়ের পরে কংগ্রেস এবং বাম কর্মী-সমর্থকেরা মিছিল বার করলে অশান্তি ছড়িয়েছিল রানিনগরে। তৃণমূল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তার পরেই পুলিশ বেছে বেছে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে বলে অভিযোগ। গ্রেফতার করা হয় কুদ্দুস-সহ ৩১ বিরোধী নেতা-কর্মীকে। বৃহস্পতিবার জামিন পান কুদ্দুস।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top