News Flash

  • Home
  • দেশ
  • ১৪-১৬ সেপ্টেম্বর পুণে-তে বসছে আরএসএস-এর অখিল ভারতীয় সমন্বয় বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়ে হবে আলোচনা
Image

১৪-১৬ সেপ্টেম্বর পুণে-তে বসছে আরএসএস-এর অখিল ভারতীয় সমন্বয় বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়ে হবে আলোচনা

নাগপুর, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র তিনদিন ব্যাপী অখিল ভারতীয় সমন্বয় বৈঠক এবার মহারাষ্ট্রের পুণে-তে আয়োজিত হচ্ছে। ১৪-১৬ সেপ্টেম্বর এই বৈঠক চলবে। বৈঠক অংশ নেবেন আরএসএস-এর সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাবগত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে-সহ অনেকেই। অখিল ভারতীয় সমন্বয় বৈঠকের প্রস্তুতি নিয়ে বুধবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে করেছেন আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর। তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, “আগামীকাল (বৃহস্পতিবার) থেকে পুণে-তে অখিল ভারতীয় সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে। আরএসএস-এর উদ্যোগে আয়োজিত এই বৈঠক ১৪-১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।”

আরএসএস-এর অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর আরও বলেছেন, “আরএসএস-এর সঙ্গে সম্পর্কিত ৩৬টি সংগঠন এই বৈঠকে অংশ নেবে। এটি একটি বার্ষিক সভা, গত বছর রায়পুরে আয়োজিত হয়েছিল এই বৈঠক। আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং আরএসএস-এর অন্যান্য নেতারা বৈঠকে অংশ নেবেন।” আরএসএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তিনদিন ব্যাপী এই বৈঠকে অংশগ্রহণকারীরা সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা ও কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বর্তমান জাতীয় প্রেক্ষাপট ছাড়াও সামাজিক সম্প্রীতি, পরিবেশ, পারিবারিক মূল্যবোধ, সেবামূলক কাজ, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক আলোচনা ও মতবিনিময় হবে বৈঠকে। সামাজিক রূপান্তরকে সহায়তা করবে এমন বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হবে।

Releated Posts

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top