News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ৯ই সেপ্টেম্বর তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে
Image

আগামী ৯ই সেপ্টেম্বর তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে

আগরতলা, ৬ সেপ্টেম্বর: আগামী ৯ সেপ্টেম্বর রাজ্যে এ বছরের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। আজ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের কনফারেন্স  হলে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ এবং উপ-সচিব হেনা বেগম।

এদিন তিনি আরও বলেন,  এই লোক আদালতে মোট ৭১ টি বেঞ্চে আনুমানিক ১৫,২৭১ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত আনুমানিক ৭,৪৬৭ টি বিষয় রয়েছে। যার মধ্যে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত আনুমানিক ৬,৮৪৬ টি মামলা এবং দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের আনুমানিক ৬২১ টি মামলা রয়েছে।

 এছাড়া আদালতে বিচারাধীন আনুমানিক ৭,৮০৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এরমধ্যে রয়েছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা (যার মধ্যে আছে এমভি অ্যাক্টের মামলা, টিপি অ্যাক্টে মামলা, টিজি অ্যাক্টে মামলা এক্সাইস মামলা প্রভৃতি), বৈবাহিক বিরোধের মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এনআই অ্যাক্ট) মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত মামলা এবং চাকুরি সংক্রান্ত মামলা । 

এদিন তিনি আরও বলেন, জাতীয় লোক আদালত উপলক্ষ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে আনুমানিক ৬৫ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। লোক আদালতে সবচেয়ে বেশি ১৬ টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই নোটিশ দেওয়া হয়েছে। আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে বলে জানান তিনি।

তাছাড়া প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিচপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন। 

Releated Posts

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top