News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুই কেন্দ্রে উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ, ভোটারদের ধন্যবাদ জানিয়ে জয় নিশ্চিত দাবি প্রদেশ বিজেপি সভাপতির
Image

দুই কেন্দ্রে উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ, ভোটারদের ধন্যবাদ জানিয়ে জয় নিশ্চিত দাবি প্রদেশ বিজেপি সভাপতির

আগরতলা, ৫ সেপ্টেম্বর : ত্রিপুরায় দুই কেন্দ্রে উবনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।কোথাও রাজনৈতিক হিংসা সংগঠিত হয়নি। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অবাধ ও শান্তিপূর্ণ উপনির্বাচন সংগঠিত করার জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

তাঁর কথায়, উপনির্বাচনে দুই কেন্দ্রে উৎসবের মেজাজে গণদেবতারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। গণদেবতারা উন্নয়নের নিরিখে ভোটদান করেছেন। কারণ, সাধারণ জনগন বুঝতে পেরেছেন ডাবল ইঞ্জিন সরকার ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। 

তাঁর দাবি, উপনির্বাচনে দুটি কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা ১০০ শতাংশ বিপুল ভোটে জয়লাভ করবেন।

এদিন তিনি  বলেন, আজ ২০-বক্সনগর ও  ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রেরসুষ্ঠু  নির্বাচনের জন্য রাজ্যের নির্বাচন কমিশন সহ 

আরক্ষা প্রশাসন ও স্থানীয়  প্রশাসন এর সাথে সম্পৃক্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আজ সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছেন। সব জায়গায় ভোটারদের সরব উপস্থিতি ছিল। বিরোধীদের বিভিন্ন ধরনের প্ররোচনা ও ষড়যন্ত্রের আবহে শান্তিপূর্ণ নির্বাচন করাটা ছিল একটি চ্যালেঞ্জ। যা জনগণের সহায়তায় সম্ভব হয়েছে। আজকের এই দুটি কেন্দ্রের উপনির্বাচনে ভোটারদের উপস্থিতিও ছিল আশাব্যঞ্জক। 

 শ্রী ভট্টাচার্য্য আরও বলেন, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্তভাবে এই ভোট প্রদান প্রমাণ করে যে আজকের নির্বাচন অংশগ্রহণমূলক ছিল। নির্বাচনের খবর দায়িত্বসহকারে সুষ্ঠুভাবে মানুষের কাছে পৌঁছে দেয়ায়  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ সকল স্তরের গণমাধ্যমকেও ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top