News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে ২৭ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি
Image

উত্তরাখণ্ডে ২৭ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি

দেহরাদুন, ২৫ আগস্ট (হি.স) : আবহাওয়া দফতর উত্তরাখণ্ডে ২৭ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে। ভারি বর্ষণে সেখানকার ১৭০টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।

উত্তরাখণ্ডের অবিরাম বৃষ্টির দরুণ সেখানকার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতর রাজ্যে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ২৭ আগস্ট পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। রাজ্যে ৪টি জাতীয় মহাসড়ক ও ১৭০টি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।

আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, শুক্রবার ২৫ আগস্ট রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ডের দেহরাদুন, পিথোরাগড়, বাগেশ্বর, নৈনিতাল এবং চম্পাবত জেলায় ২৬ আগস্ট হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে রাজ্যে বৃষ্টিপাত কমবে বলে আশা করা হচ্ছে। যেসমস্ত রুট বৃষ্টিপাতের জন্য বন্ধ রয়েছে তাদের খুলে দিতে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে কাজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top