News Flash

  • Home
  • দেশ
  • মিজোরামে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের বাড়িতে রাজ্যপাল, দিলেন আর্থিক সাহায্য
Image

মিজোরামে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের বাড়িতে রাজ্যপাল, দিলেন আর্থিক সাহায্য

মালদা, ২৫ আগস্ট (হি. স.) : মিজোরামে দুর্ঘটনায় মৃতদের বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুঃখ প্রকাশ করে কথা বললেন স্বজনহারাদের সঙ্গে। তুলে দিলেন আর্থিক সাহায্য।

অতি সম্প্রতি মিজোরামে ঘটে ভয়ংকর দুর্ঘটনা। নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। তার মধ্যে মালদারই ২৩ জন। কোনও পরিবারে মৃত্যু হয়েথে ৬ জনের। কারও ৪ জনের। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একটা দুর্ঘটনায় কার্যত গা উজাড় হয়ে গিয়েছে। কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম।

শুক্রবার সকালে কলকাতা থেকে ট্রেনে মালদা গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে পৌঁছে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল। এরপরই যান মৃত পরিযায়ী শ্রমিকদের গ্রামে।

রাজ্যপালের সঙ্গে একই সময়ে গ্রামে যান রেলের আধিকারিকরা। এদিন রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনহারারা। তুলে ধরেন তাঁদের অসহায়তার কথা। একাধিক পরিবারে উপার্জন করার মতো আর কেউ বেঁচে নেই।

কী হবে ভবিষ্যৎ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সকলে। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যপাল। হাতে তুলে দেন আর্থিক সাহায্য। এদিন রাজ্যপালের কাছে পরিবারের একজনের রেলে চাকরির আরজিও জানান স্বজনহারার।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top