News Flash

  • Home
  • দেশ
  • জব্বলপুরে সু-রাজ কলোনী প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
Image

জব্বলপুরে সু-রাজ কলোনী প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

ভোপাল, ২৫ আগস্ট (হি.স) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জব্বলপুরে সু-রাজ কলোনী প্রকল্পের উদ্বোধন করবেন। শুক্রবার বিকেল ৪টে নাগাদ তিনি এই প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। অনুমোদিত কলোনী গুলিকে যোগ্য ঘোষণা করার পরে সেখানকার উন্নয়ন এবং ভবনের অনুমতি দেওয়া হবে।

জনসংযোগ আধিকারিক রাজেশ পান্ডে জানিয়েছেন, ২৩ হাজার একর জমি ভূমি মাফিয়া এবং দখলদারদের হাত চলে গিয়েছিল। সেগুলিকে তাদের হাত থেকে উদ্ধারের পর দরিদ্রদের জন্য সু-রাজ কলোনী তৈরি করা হয়। অন্যদিকে, ৬ হাজার অননুমোদিত কলোনী বৈধ করার প্রক্রিয়াও চলছে। শুক্রবার জব্বলপুর থেকে এই কলোনীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী চৌহান।
জব্বলপুরে আয়োজিত অনুষ্ঠানে জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী চৌহান জব্বলপুরে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের পর সন্ধ্যা ৬.৪৫ মিনিটে বিমানে ভোপালের উদ্দেশে রওনা হবেন বলেও জানা গিয়েছে।

Releated Posts

বাংলায় ‘দিদি-বোনদের’ জন্য ১০ দফা গ্যারান্টি, ভোটের পর দ্রুত সিএএ বাস্তবায়নের আশ্বাস মোদির

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে নেমে ‘দিদি-বোনদের’ জন্য ১০ দফা গ্যারান্টির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Apr 23, 2026

বেঙ্গল ভোট: বুথের বাইরে উত্তেজনা, ‘মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করব’—হুমায়ুন কবীর

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ চলাকালীন মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে একটি ভোটকেন্দ্রের বাইরে…

ByByNews Desk Apr 23, 2026

বেঙ্গল ভোট: মুর্শিদাবাদের দুই ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীন মুর্শিদাবাদ জেলার দুটি ঘটনাকে কেন্দ্র করে রিপোর্ট…

ByByNews Desk Apr 23, 2026

আই-প্যাক তল্লাশি বিতর্কে সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘গণতন্ত্র বিপন্ন হতে পারে’

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): আই-প্যাক অফিসে তল্লাশি ঘিরে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তীব্র মন্তব্য করল সুপ্রিম…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top