News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে বিস্ফোরণে নিহত ৬, আহত আরও ৬জন
Image

রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে বিস্ফোরণে নিহত ৬, আহত আরও ৬জন

মস্কো, ১৯ আগস্ট (হি. স.) : রাশিয়ার অধিকৃত দোনেৎস্কে পৃথক বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার এক টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেন স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক নেতা ডেনিস পুশিলিন।

দোনেৎস্ক শহরে ঘটা সেই বিস্ফোরণে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এছাড়া ভোরোশিলোভস্কি জেলার একটি নির্মাণস্থলে যন্ত্র বিস্ফোরিত হয়ে তিনজন নির্মাণ শ্রমিক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত তিন শ্রমিক দোনেৎস্কের কিয়েভস্কি জেলার একটি পাবলিক ইউটিলিটি কোম্পানিতে কাজ করতেন বলে জানিয়েছেন পুশিলিন। তিনি জানান, অবিস্ফোরিত একটি ক্লাস্টার সাবমিনিশনের বিস্ফোরণের ফলে এসব শ্রমিক নিহত হয়েছেন।

পুশিলিন আরও বলেন, শুক্রবার শত্রুরা প্রজাতন্ত্রের অঞ্চলে ৩৪ বার গোলাবর্ষণ করেছে, ১১৫টি রকেট এবং ব্যারেল আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। শত্রুদের দিনভর গোলাবর্ষণে দোনেৎস্ক, মাকিভকা, ভাসিলিভকা এবং নিকোলস্কে শহরে আরও চারজন আহত হয়েছেন।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top