News Flash

Image

নেশা কারবারির দৌরাত্ম্য বেড়েই চলেছে 

রাজধানীর ময়লাখলা পিস্তল মাঠ এলাকায় নেশা কারবারিদের দৌরত্ম্য ক্রমশ বেড়ে চলেছে। প্রতিনিয়ত ঘটছে একের পরে এক অপ্রীতিকর ঘটনা। বৃহস্পতিবার রাতের বেলা নেশা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বাধে ঝামেলা। এতে আহত হয় চারজন। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার রিপন, রসিক ও জসিমের সাথে নেশা সংক্রান্ত বিষয়ে ঝামেলা বাধে সালেম মিঞা ও বাপন মিঞার। তারপর এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এদিন রাতের বেলা। পরবর্তী সময় সেলিম মিয়া এবং বাপন মিয়া সহ আরো দুজনকে মারধর করে অভিযুক্ত রিপন, রসিক এবং জসিম বলে অভিযোগ। এলাকাবাসী দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় রামনগর ফাঁড়ির পুলিশ। আহত চারজনকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে আসে পুলিশ। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সকলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানায় আহত এক ব্যক্তি। এলাকাবাসীর সূত্রে খবর নেশার কারণে এলাকায় অপ্রীতিকর ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। পুলিশের নিয়মিত টহলদারি না থাকায় কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top