News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুন আতঙ্ক শহরে। রাতের আঁধারে গাড়ি ভাঙছে দুষ্কৃতীরা
Image

নতুন আতঙ্ক শহরে। রাতের আঁধারে গাড়ি ভাঙছে দুষ্কৃতীরা

আগরতলা, ১৬ আগস্ট।। আবারো গাড়ি ভাঙার ঘটনা শহরে। রাতের  নিরাপত্তা নিয়ে শহরের পুলিশি ব্যবস্থা প্রশ্নের মধ্যে। প্রায় প্রতি রাতে আগরতলা শহরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে দুস্কৃতিকারিরা। মঙ্গলবার রাতে রাজধানীর জয়গুরু কামারপুকুর এলাকায় বেশ কিছু গাড়ির গ্লাস ভেঙ্গে দেয় দুষ্কৃতিকারীরা।
বুধবার সকালে গাড়ির মালিকেরদের নজরে আসে এই ঘটনা। পরবর্তী সময় গাড়ির মালিকদের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় লিখিত মামলা দায়ের করা হয়। থানায় মামলা দায়ের হওয়ার পর পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এক পুলিশ অফিসার জানান ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন দুষ্কৃতিকারীদের শনাক্ত করা সম্ভব হবে। গত কয়েক বছর আগেও এ ধরনের ঘটনা লাগাতার সংগঠিত হয়েছিল শহরে। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবারও শহরে পুলিশের টহলদারি মুখ থুবড়ে পড়ায় এ ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করছে অভিজ্ঞ মহল। এবার এই ঘটনায় স্মার্ট সিটির সিসি টিভি ক্যামেরা কতটুকু সহায়তা করে দুষ্কৃতীদের পাকড়াও করতে সেটাই দেখার।

Releated Posts

জল জীবন মিশন প্রকল্পের বকেয়া বিল পরিশোধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদাররা

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পের অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে সিপাহিজলা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top