News Flash

  • Home
  • দেশ
  • তৃতীয়বারের জন্য মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলে দেশে উন্নয়নের ঢেউ উঠবে : অনুরাগ ঠাকুর
Image

তৃতীয়বারের জন্য মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলে দেশে উন্নয়নের ঢেউ উঠবে : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী সুযোগ পেলেই দেশে উন্নয়নের ঢেউ উঠবে। দেশবাসীকে আশ্বস্ত করে বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে তিনি বলেছেন, “বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মিত্রদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।” বুধবার সকালে দিল্লিতে অটল সমাধি স্থল ‘সদাইভ অটল’-এ গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “অটলজি কোটি কোটি মানুষের হৃদয়ে বাস করেছিলেন… বেশ কয়েকটি প্রজন্ম তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছে।” এরপরই অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মিত্রদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা তাঁদের নিয়ে কাজ করছি। আমরা একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয়ী করব… তিনি যখন ২০২৪ সালে তৃতীয়বার সুযোগ পাবেন, তখন আমরা সারা দেশে উন্নয়নের ঢেউ আনব।”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top