News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যারিকেড ভাঙতে গিয়ে আহত বাম নেতা, হাসপাতালে ছুটে গেলেন মানিক সরকার
Image

ব্যারিকেড ভাঙতে গিয়ে আহত বাম নেতা, হাসপাতালে ছুটে গেলেন মানিক সরকার

আগরতলা, ১০ আগস্ট: বামেদের ‘জেল ভরো’ আন্দোলনে পুলিশের ব্যারিকেড ভাঙতে গিয়ে আহত হলেন শ্রমিক নেতা তথা আগরতলা পুরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী। তাঁর বুড়ো আঙুলের মাথার একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাসপাতালে ছুটে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

আন্দোলন চলাকালীন সমর চক্রবর্তীর ডান হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট লাগে। তাঁর বুড়ো আঙুলের মাথার একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, সমর চক্রবর্তী হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে তাঁকে দেখতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মানিক সরকার এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, হাসপাতালে চিকিৎসকরা প্রাথমিকভাবে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেছেন। ওষুধ দেওয়ার পর আপাতত ব্যথা কিছুটা কমেছে। তবে আঙুলের গুরুতর চোটের কারণে প্লাস্টিক সার্জারি করানোর বিষয়েও চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। মানিক সরকার আরও জানান, সমর চক্রবর্তীকে কেউ আঘাত করেননি। পুলিশের ব্যারিকেড ভাঙার সময়ই তিনি আহত হয়েছেন।

Releated Posts

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও-র চেষ্টা টেট উত্তীর্ণদের, মহিলা কলেজের সামনে পুলিশি বাধা

আগরতলা, ১০ আগস্ট: একত্রে শিক্ষক পদে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার বাসভবনের দিকে মিছিল করে যাওয়ার…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

মাতাবাড়িতে ৬০-৭০ কোটি টাকা বিনিয়োগে অত্যাধুনিক ফার্মেসি কলেজ, নির্মাণকাজ পরিদর্শনে বিধায়ক অভিষেক দেবরায়

আগরতলা, ১০ আগস্ট: উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ত্রিপুরার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুরে গড়ে উঠছে অত্যাধুনিক ফার্মেসি কলেজ। প্রায়…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

আগরতলায় আসাম রাইফেলসের সদর দপ্তর পরিদর্শন টিসিএস ২০২৬ ব্যাচের ২৭ পরীক্ষাধীন কর্মীর

আগরতলা, ১০ আগস্ট: পেশাগত ওরিয়েন্টেশন এবং ত্রিপুরার নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার অংশ হিসেবে সোমবার আগরতলায়…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

সিপাহিজলা জেলার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা, শিক্ষা-স্বাস্থ্য ও জনপরিষেবায় জোর মন্ত্রী বিকাশ দেববর্মার

আগরতলা, ১০ আগস্ট: জেলার উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার সিপাহিজলা জেলায় অনুষ্ঠিত হলো…

ByByTaniya Chakraborty Aug 10, 2026

Leave a Reply

Scroll to Top