News Flash

  • Home
  • বিদেশ
  • বোমা হামলার আশঙ্কা, খালি করা হল আইফেল টাওয়ার
Image

বোমা হামলার আশঙ্কা, খালি করা হল আইফেল টাওয়ার

প্যারিস, ১২ আগস্ট (হি.স.) : বোমা হামলার আশঙ্কায় রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। খবরে বলা হয়েছে, বোমা হামলার আশঙ্কা থাকায় শনিবার নিরাপত্তা সতর্কতা হিসেবে আইফেল টাওয়ারের তিনটি তলা ও সামনের চত্বর খালি কয়ে দিয়েছে প্যারিস কর্তৃপক্ষ। পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা।

আইফেল টাওয়ারের পরিচালনা সংস্থা সেতেও এ তথ্য নিশ্চিত করেছে। তাদের বিবৃতি অনুযায়ী, পুলিশ টাওয়ারের একটি তলায় অবস্থিত রেস্তোরাঁসহ পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরাও তাদের সঙ্গে কাজ চালিয়ে গেছে।

খবরে আরও বলা হয়, স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার পর আইফেল টাওয়ারের স্মৃতিস্তম্ভের নিচ থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়। টাওয়ারের তিনটি তলায়ও লোকজন ছিল। তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে।

Releated Posts

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026

ট্রাম্প-মোদি বৈঠককে ভারত-আমেরিকা সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা

ওয়াশিংটন, ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Jun 17, 2026

পশ্চিম এশিয়ায় শান্তি প্রচেষ্টাকে স্বাগত মোদির, বললেন ‘সমুদ্রপথ নিরাপদ রাখা জরুরি’

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে অগ্রগতি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 17, 2026

বাণিজ্য ও বিনিয়োগে জোর, ভারত-জাপান সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার মোদি-তাকাইচির

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): বাণিজ্য ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top