News Flash

Image

গুয়াহাটিতে বাজেয়াপ্ত ১,৪০০ কিলোগ্ৰাম বাৰ্মিজ সুপারি, গ্রেফতার দুই

গুয়াহাটি, ১২ আগস্ট (হি.স.) : গুয়াহাটিতে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ১,৪০০ কিলোগ্ৰাম বাৰ্মিজ সুপারি। এর সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বার্মিজ সুপারিগুলি শুক্রবার রাতে বাজেয়াপ্ত করেছে এসটিএফ এবং গুয়াহাটি মহানগরের বশিষ্ঠ থানার পুলিশ।

জানা গেছে, গোপন সূত্ৰে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্ৰবার সন্ধ্যায় আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং বশিষ্ঠ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানকালে রাত প্রায় সাড়ে দশটা নাগাদ বেহারবাড়ি এলাকায় শৰ্মা কাটারের সামনে যৌথ অভিযানকারী দল এএস ০১ জিসি ০৭৫৬ নম্বরের একটি টাটা এলপি ট্ৰাক আটক করে। ওই ট্রাকে তালাশি চালিয়ে ২৮টি বস্তায় ১,৪০০ কিলোগ্ৰাম ওজনের অবৈধ বাৰ্মিজ সুপারি উদ্ধার করেছে পুলিশ।

অবৈধ বার্মিজ সুপারি পাচারের অভিযোগে প্ৰয়াত বাবুল বসুমতারির ছেলে রমেন বসুমতারি এবং দীপক বসুমতারি নামের দুজনকে আটক করে বশিষ্ঠ থানায় নিয়ে যাওয়া হয়। থানায় জেরার ভিত্তিতে উভয়ের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ গ্রেফতার করেছে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top