News Flash

Image

করিমগঞ্জে জেলাশাসকের হাতে সূচনা মিশন ইন্দ্রধনুষ ৫.০-এর

করিমগঞ্জ (অসম), ৭ আগস্ট (হি.স.) : করিমগঞ্জে বাদপড়া ও আংশিক টিকা গ্রহণকারী শিশুদের সম্পূর্ণ টিকাদান নিশ্চিত করার লক্ষ্যে সোমবার করিমগঞ্জে ইনটেনসিফাইড মিশন ইন্দ্রধনুষ ৫.০ সূচনা করা হয়েছে।

করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব সোমবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে এই মিশনের সূচনা করেন। এতে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি মিনার্ভা দেবী আরামবাম, স্বাস্থ্য যুগ্ম-অধিকর্তা ডা. রাজীব বরুয়া, করিমগঞ্জ সিভিল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডা. মৃন্ময় দেব, এনএইচএমের ডিপিএম হানিফ মহম্মদ কৌশর আলম ও ডিএমই সুমন চৌধুরী যোগদান করেছেন।

এই মিশনের সূচনা করে জেলাশাসক মৃদুল যাদব শিশুদের সম্পূর্ণ টিকা প্রদান সুনিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সম্পূর্ণ টিকা গ্রহণ থেকে বাদ পড়া শিশুরা যে কোনও ধরনের মহামারির সময় সংক্রমিত হওয়ার প্রবল সম্ভবনা থাকে। তাই তিনি শিশুদের সম্পূর্ণ টিকা প্রদান সুনিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে এডিসি মিনার্ভা দেবী জানান, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভ্যাকসিনগুলি কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে কোল্ড চেইনে রাখা হয়েছে। সুতরাং বিরূপ প্রতিক্রিয়ার ন্যূনতম সম্ভাবনা রয়েছে। তদুপরি জেলার প্রতিটি ব্লক পিএইচসিতে রেপিড রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।

জেলা ইমিউনাইজেশন অফিসার ডা. শুভাশিস দে জানান, জেলার বিভিন্ন এলাকায় মোট ১৮৬টি সেশনের পরিকল্পনা করা হয়েছে। মাথা গণনা সমীক্ষা অনুযায়ী ১ বছরের কম বয়সি ৭০৭ জন শিশু, ১ থেকে ২ বছর বয়সি ৫০২ জন এবং ২ থেকে ৫ বছর বয়সি ৬১৯ জন শিশুকে লক্ষ্য করা হয়েছে। এছাড়া ২০৫ জন গর্ভবতী মহিলাকেও টিকা প্রদানের লক্ষ্য স্থির করা হয়েছে, জানান তিনি।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top