News Flash

Image

ডিমা হাসাওয়ে উদ্ধারকৃত ৫,৭০০ কেজি বার্মিজ সুপারি ধ্বংস করেছে জেলা পুলিশ

হাফলং (অসম), ৪ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে উদ্ধারকৃত বিপুল পরিমাণের বার্মিজ সুপারি জ্বালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ডিমা হাসাও জেলা পুলিশ।

আজ শুক্রবার হারাঙ্গাজাওয়ে ম্যাজিস্ট্রেট বনদ্বীপ রাভা, ডিএসপি বরকারি তেরন ও হাফলং সদর থানার ওসি রঞ্জিত কুমার শইকিয়ার উপস্থিতিতে এই বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

মিজোরাম থেকে বরাক উপত্যকা হয়ে শিলচর-হাফলং জাতীয় সড়ক পথে বিভিন্ন সময় অবৈধ বার্মিজ সুপারি বহিঃরাজ্যে পাচার করার সময় ডিমা হাসাও জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বার্মিজ সুপারি উদ্ধার করে। বার্মিজ সুপারির সিন্ডিকেট চক্র শিলচর-হাফলং-লামডিং জাতীয় সড়কটি বার্মিজ সুপারি বহিঃরাজ্যে পাচার করার জন্য করিডর হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু ডিমা হাসাও পুলিশের তৎপরতায় বিভিন্ন সময়ে এ সব বার্মিজ সুপারি অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আজ শুক্রবার এ সব অবৈধ বার্মিজ সুপারি আগুন দিয়ে জ্বালিয়ে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দিয়েছে পুলিশ।

এ সম্পর্কে ম্যাজিস্ট্রেট বনদ্বীপ রাভা সাংবাদিকদের বলেন, ডিমা হাসাও জেলায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে উদ্ধারকৃত ৫,৭০০ কেজি বার্মিজ সুপারি আজ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলির বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। বনদ্বীপ রাভা বলেন, ফুড সেফটি অফিসার এই সুপারিগুলি পরীক্ষা করে খাওয়ার অযোগ্য বলে ঘোষণা করার পর ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আজ এই বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি ধ্বংস করে দেওয়া হয়েছে।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top