News Flash

  • Home
  • বিদেশ
  • আফগানিস্তানে এক সপ্তাহে বন্যায় ৪৭ জনের মৃত্যু হয়েছে
Image

আফগানিস্তানে এক সপ্তাহে বন্যায় ৪৭ জনের মৃত্যু হয়েছে

কাবুল, ২৮ জুলাই (হি. স.) : আফগানিস্তানে প্রবল বৃষ্টিতে নদী-নালার জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত এক সপ্তাহে বন্যায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭৪ জন। বন্যার জলে ভেসে গেছে ৪১ জন। তালেবান নেতৃত্বাধীন প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় ময়দান ওয়ারদাক, কাবুল, কুনার, পাকিতা, খোস্ত, নুরিস্তান, নানগারহার, গজনি, পাকতিকা ও হেলমান্দে প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রাদেশিক পরিচালক ফয়জুল্লাহ জালালি স্তানিকজাইয়ের মতে, ওয়ার্দাক প্রদেশে সবচেয়ে বেশি ৩২ জন মারা গেছে। ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মারা গেছে ২৫০টি গবাদিপশুও।

Releated Posts

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top