News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে : প্রধানমন্ত্রী মোদী
Image

রাজস্থানে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে : প্রধানমন্ত্রী মোদী

সিকার, ২৭ জুলাই (হি.স.): রাজস্থানের কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজস্থানের সিকারে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কেন্দ্রীয় সরকার যুব সমাজের উন্নয়নে কাজ করছে…কিন্তু রাজস্থানে কী হচ্ছে? রাজস্থানে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। রাজ্যে একটি পেপার ফাঁস কার্যক্রম চালানো হচ্ছে। রাজ্যের যুবকরা সক্ষম, কিন্তু এখানকার সরকার তাদের ভবিষ্যৎ নষ্ট করছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ইন্ডিয়া”-র লেবেল দিয়ে তাঁরা নিজেদের পুরনো কাজগুলো, ইউপিএ-র কাজগুলিকে ঢাকতে চায়। তাঁরা যদি সত্যিই ভারতের কথা চিন্তা করত, তাহলে কি তাঁরা বিদেশীদের ভারতে হস্তক্ষেপ করতে বলত?…তাঁরা একবার স্লোগান দিয়েছিল ‘ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা।’ তখন জনগণ উপড়ে ফেলেছিল..এই অহংকারীরা আবারও তা করেছে। তাঁরা বলে ‘ইউপিএ ভারত, ভারত ইউপিএ’। মানুষ আবার তাঁদের সঙ্গে একই আচরণ করবে।” প্রধানমন্ত্রী মোদী এদিনের জনসভায় আরও বলেছেন, “রাজস্থানের মানুষ মা-বোনেদের সম্ভ্রম নিয়ে খেলা সহ্য করতে পারে না। মা পদ্মাবতী ও মা পান্নাধয়ের এই ভূমির মেয়েদের সঙ্গে যা ঘটছে তা আমাকে ক্ষুব্ধ করে তোলে।”

Releated Posts

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top