News Flash

  • Home
  • বিদেশ
  • (আপডেট) ভয়াবহ দাবানলে আলজেরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪
Image

(আপডেট) ভয়াবহ দাবানলে আলজেরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

আলজিয়ার্স, ২৫ জুলাই (হি.স.) : আলজেরিয়ার জঙ্গলের আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। ভয়াবহ দাবানলে আলজেরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ৩৪।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, জঙ্গলের আশেপাশের এলাকা থেকে ১,৫০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। লেলিহান শিখায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। এর মধ্যে ১০ জন সেনাবাহিনীর সদস্য বলেও খবর। ২৬ জন আহত হয়েছেন।

সোমবার উত্তর আফ্রিকার এই দেশটির ১৬ প্রদেশে ৯৭টি দাবানল রেকর্ড করা হয়েছে। এতে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। প্রায় আট হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রাজধানী আলজিয়ার্সের উত্তরে ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার ও বুইরাতে দেড় হাজার মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাজধানী আলজিয়ার্সের পূর্বে বেনি জিলা রিসোর্ট এলাকায় আগুন নেভানোর সময় ১০ সেনা নিহত এবং ২৫ জন আহত হয়েছে। সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। অগ্নিনির্বাপণ অভিযানে প্রায় ৭,৫০০ অগ্নিনির্বাপক কর্মী, ৩৫০ ট্রাক এবং বিমান মোতায়েন করা হয়েছে। অগ্নিকাণ্ডে দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দেশটির রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ আবদেলমাদজিদ তেবোউন, শোক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top