News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্গাপুরে বেসরকারী নেশামুক্তি কেন্দ্রে আবাসিক যুবকের রহস্য মৃত্যু! ক্ষোভ পরিবারের
Image

দুর্গাপুরে বেসরকারী নেশামুক্তি কেন্দ্রে আবাসিক যুবকের রহস্য মৃত্যু! ক্ষোভ পরিবারের

দুর্গাপুর, ২২ জুলাই (হি. স.) : বেসরকারী নেশামুক্তি কেন্দ্রের এক আবাসিক যুবকের মৃত্যুকে ঘিরে বিস্তর রহস্যের দানা বেঁধেছে। পরিবারের দাবী, অবহেলা অযত্নে ও নির্যাতনের জেরে মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুর সিটিসেন্টারের এক বেসরকারী হোমে। শনিবার ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ল পরিবারের লোকজন। এবং ঘটনার তদন্ত ও হোম কর্তৃপক্ষের শাস্তির দাবী জানিয়েছে পরিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, আবাসিক ওই যুবকের নাম সুমিত দাস (২৬), দুর্গাপুর সুভাষ পল্লীর বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, বছর দেড়েক আগে তাকে দুর্গাপুর সিটিসেন্টারের একটি বেসরকারী নেশামুক্তি কেন্দ্রে রাখা হয়। শুক্রবার রাত্রে গুরুতর অসুস্থ অবস্থায় হোম কর্তৃপক্ষ ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই তার মৃত্যু হয়। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে দেখতে এসে ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ আগে থেকে কোনও অসুস্থতার খবর জানায়নি হোম কর্তৃপক্ষ।

মৃতের মামা মদন মহন্ত এদিন জানান,” মাসে ৬ হাজার টাকা দিতে হত। ওই হোমে ঠিকমত খাওয়া দাওয়া দেওয়া হত না, এমনকি মারধর করা হত। পরিবারের লোকজনকে ৫ মিনিটের জন্য দেখা করতে দিত। তার মধ্যে খাবার ও জিনিসপত্র দেওয়ার কাজ করতে হত। তাও আমার দিদিকে সঙ্গে না নিয়ে গেলে অন্য কাউকে দেখতে দিত না। গত দু মাস হোম কর্তৃপক্ষ দিদির সঙ্গে ভাগ্নের দেখা করতে দেয়নি। কিছু বলা হলেই বলত, ভালো আছে বেশী দেখা করতে দেওয়া যাবে না। আমাদের অনুমান ভাগ্নেকে পিটিয়ে মেরে দিয়েছে।” মৃতের কাকা শশাঙ্ক দাস বলেন,” গতকাল রাত দেড়’টা নাগাদ হোম কর্তৃপক্ষ ফোন করে জানায় অসুস্থ আছে হাসপাতালে আসতে হবে। সেইমত এসে দেখি হাসপাতালের বিছানায় মৃত পড়ে আছে।”
তিনি আরও বলেন,” অবহেলা, অযত্নে ও মারধরের জন্য অসুস্থ হয়ে মারা গেছে। তার পেটে ও পিঠে কালো দাগ রয়েছে। তাই আমরা হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ শাস্তি ও ক্ষতিপুরণের দাবী জানাচ্ছি।” যদিও এদিন ঘটনার পর পরিবারের লোকজন ওই হোমে গিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে,” লিখিত কোন অভিযোগ দেয়নি। হাসপাতালের বয়ান কি দেয়, তার অপেক্ষায় রয়েছি। তদন্ত চলছে।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top