News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বাচনী হিংসা মানতে নারাজ রাজ্য পুলিশের প্রধান
Image

নির্বাচনী হিংসা মানতে নারাজ রাজ্য পুলিশের প্রধান


কলকাতা, ৪ জুলাই (হি স)। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব এবং তার পরেও রাজ্যে বিক্ষিপ্ত হিংসার অভিযোগ উঠেছে। কিন্তু এর দায় সংবাদমাধ্যমের ওপর টাপানোর চেষ্টা করলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি মনোজ মালবীয়।

পঞ্চায়েত নির্বাচনের আবহে ‘ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে’ বলে এদিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তোলেন রাজ্য পুলিশের ডিজি।
আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। মনোনয়ন পর্ব থেকেই অশান্তি শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। এখনও তা অব্যাহত। মঙ্গলবার তিন রাজ্যের পুলিশ-প্রধান বৈঠকে বসেছিলেন। তার পরই সাংবাদিক বৈঠকে ওই মন্তব্য করেন মনোজ।
বিরোধী-শাসকের সেই গন্ডগোলের আবহে দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটে এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে রাজ্য দেখেনি। এ বার একই কথা শোনা গেল রাজ্য পুলিশের ডিজির মুখে। তিনি রাজ্যে হিংসার সমস্ত অভিযোগ কার্যত উড়িয়েই দিয়েছেন। উল্টে তিনি দায় ঠেলেছেন সংবাদমাধ্যমের উপর।
ডিজি জানিয়েছেন, ছোট ছোট ঘটনাকেও সংবাদমাধ্যম এমন ভাবে দেখাচ্ছে, যা উচিত নয়। মঙ্গলবার ঝাড়খণ্ডের ডিজি অজয় কে সিংহ, বিহার পুলিশের ডিজি আরএস ভাট্টির সঙ্গে সমন্বয় বৈঠকে বসেন এ রাজ্যের ডিজি। সেই বৈঠকের পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিন রাজ্যের ডিজি। সেখানে পঞ্চায়েত ভোটে হিংসার প্রসঙ্গ উঠলে বলেন,‘‘ছোট ছোট ঘটনাকেও যদি মিডিয়া এমন দেখায় যে, বাংলায় এ রকম হচ্ছে, ও রকম হচ্ছে, এটা উচিত নয়।’’

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top