News Flash

  • Home
  • খেলা
  • জার্সি স্পনসর পেলো নাইন বুলেটসচ্যাম্পিয়নের লক্ষ্যে দল তৈরি :‌ কর্ণেন্দু
Image

জার্সি স্পনসর পেলো নাইন বুলেটসচ্যাম্পিয়নের লক্ষ্যে দল তৈরি :‌ কর্ণেন্দু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।।
লক্ষ্য একটাই, ৫ বছর পর প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র অর্জন করা। তা মাথায় রেখেই গড়া হয়েছে বড় বাজেটের দল। ফুটবলাররাও নিজেদের উজার করে দেবে ক্লাবের শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিতে। মঙ্গলবার ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন নাইন বুলেট ক্লাবের সচিব অপু সরকগার সুর। ২০১৭ সালে শেষ প্রথম ডিভিশনে খেলেছিলো দল। ওই বছর যে দল গড়া হয়েছিলো, এবার সেই দল থেকেই ভালো দল হয়েছে দাবি কোচ কর্ণেন্দু দেববর্মা-‌র। ৬ জুলাই দ্বিতীয় ডিভিশন ফুটবলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে নাইন বুলেটস। প্রতিপক্ষ ত্রিপুরা পুলিস। একঝঁাক বুড়ো ফুটবলারদের নিয়ে পুলিস দল গড়া হলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন দলনায়ক রাজীব সাধন জমাতিয়া। স্পষ্টভাবেই বলেন,”আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই প্রতি ম্যাচেই ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে আনার চেষ্টা করবে”। এবছর ক্লাবের জার্সি স্পন্সর করলো ‘‌বাস্তু’। সংস্থার পক্ষে দেবজ্যোতি দাস সাদা-‌লাল জার্সি তুলে দেন দলনায়ক সহ ক্লাব কর্তাদের হাতে।‌‌ মিজোরামের ৫, কলকাতা ১ জন ফুটবলার সহ প্রথম ডিভিশন লিগের খেলার অভিজ্ঞতা সম্পন্ন বেশ কয়েকজন ফুটবলার নিয়ে এবছর দল গড়েছে একসময় প্রথম ডিভিশন লিগ জয়ের হ্যাটট্রিক করা নাইন বুলেটস ক্লাব। তবে দলের সমস্যা একটাই, পুরো দল নিয়ে বেশীদিন অনুশীলন করার সুযোগ পাননি কোচ। এটাকেই বেশী গুরুত্ব দিতে চাইছেন না কোচ। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ শোভা রাণী দেববর্মা, ফুটবল দল গঠনের আহ্বায়ক প্রকাশ দেববর্মা প্রমুখ।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top