News Flash

Image

ডিলিমিটেশন : করিমগঞ্জে সিপিআইএম-এর বিক্ষোভ কর্মসূচি

করিমগঞ্জ (অসম), ২৬ জুন (হি.স.) : ডিলিমিটেশনের মাধ্যমে বরাকের দুটি বিধানসভা সমষ্টি তুলে নেওয়া, ভৌগলিক সংলগ্নতা, জনসাধারণের অসুবিধাকে উপেক্ষা করে যথেচ্ছভাবে সমষ্টিগুলির সীমা নির্ধারণের প্রস্তাবের বিরুদ্ধে জেলাব্যাপী মাঠে নেমেছে সিপিআইএম। আজ সোমবার করিমগঞ্জের আম্বেদকর পার্কে সিপিআইএম-এর বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিশাল সংখ্যক সিপিআইএম-এর সদস্য, সমর্থক, কর্মীরা বিক্ষোভ কার্যসূচিতে যোগ দেন।

ইতিমধ্যে গত ২০ জুন রাজ্যের বিধানসভা এবং লোকসভা সমষ্টিগুলির নতুন করে সীমা নির্ধারণে ২০০১ সালের জনগণনাকে ভিত্তি করে খসড়া প্রস্তাব পেশ করে ভারতের নির্বাচন কমিশন। খসড়া উদ্ভূত পরিস্থিতিতে জেলা সহ বরাক উপত্যকার রাজনৈতিক, সামাজিক জীবনে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়। খসড়ায় করিমগঞ্জ লোকসভা আসনকে তফশিলি থেকে সাধারণ আসনে পরিবর্তন করা ছাড়াও বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার একটি ও হাইলাকান্দি জেলার একটি বিধানসভা আসন রহস্যজনকভাবে কমিয়ে দেওয়া হয়। জেলায় যখন জনসংখ্যা বৃদ্ধি হয়েছে তখন আসন সংখ্যা বৃদ্ধির স্থলে আসন সংখ্যা কমানোকে মেনে নিতে পারেননি উপত্যকার মানুষ। তাছাড়া ভৌগলিক সংলগ্নতা, এলাকার যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক মানচিত্রকে উপেক্ষা করে প্রতিটি বিধানসভা ক্ষেত্রকে তছনছ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে খসড়া ডিলিমিটেশনের বিরুদ্ধে রাস্তায় নামে সিপিআইএম।

গত ২২ জুন সিপিআইএম বদরপুর লোকাল কমিটি বদরপুর শহরে মিছিল সংগঠিত করেছিল। আজ ২৬ জুন করিমগঞ্জে জেলা সদরে কেন্দ্রীয় বিক্ষোভের ডাক দেওয়া হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিপিআইএম-এর করিমগঞ্জ জেলা সম্পাদক মণ্ডলির দুই সদস্য তরুণ গুহ এবং ব্যোমকেশ ভট্টাচার্য। বিক্ষোভে সিপিআইএম কর্মী, সমর্থকদের সাথে করিমগঞ্জ জেলা সম্পাদক মণ্ডলির সকল সদস্য সহ জেলা কমিটি এবং বিভিন্ন লোকাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

অসমে এনডিএ-র ‘ঐতিহাসিক জনাদেশ’ আসছে: বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসমে এনডিএ জোটের ফলাফলকে “ঐতিহাসিক জনাদেশ” বলে উল্লেখ করে রাজ্য বিজেপি সভাপতি ও লোকসভা…

ByByNews Desk May 4, 2026

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top