News Flash

Image

করিমগঞ্জে প্রায় ২২৫ কোটি টাকার নেশাদ্রব্য ধ্বংস প্রশাসনের

করিমগঞ্জ (অসম), ২৬ জুন (হি.স.) : গত এক বছর ধরে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বাজেয়াপ্তকৃত হেরোইন, কফ সিরাফ, গাঁজা, ইয়াবা ট্যাবলেট ইত্যাদি আজ সোমবার সকালে যোনিটিলা এলাকার পুলিশ রিজার্ভের খালি মাঠে জ্বালিয়ে ধ্বংস করেছে প্রশাসন।

আজ যে সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে এর মধ্যে রয়েছে ২৫ কেজি ৭৭১ গ্রাম হেরোইন, ১২ লক্ষ ১৪ হাজার ৭৬১টা ইয়াবা ট্যাবলেট, ৪৩ হাজার ২৪২ শিশি ফেনসিডাইল কফ শিরাপ, ২১ কেজি ৯৪১ গ্রাম কেজি গাঁজা। এগুলির বাজারমূল্য ২২৫ কোটি টাকার বেশি।

জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ ডিসপজেল কমিটির সদস্যদের উপস্থিতিতে নেশাদ্রব্যগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনুরূপ মাদকদ্রব্য ধ্বংস অভিযান আজ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় পরিচালিত হয়েছে।

পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্ন সাকার করতে ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গত এক বছরে ১১২টি মামলা নথিভুক্ত হয়েছে কেবল ড্রাগস সম্পর্কিত। তিনি বলেন, যুবসমাজ যাতে এ থেকে রক্ষা পায় সে উদ্দেশ্যে পুলিশ দিনরাত কাজ করে চলেছে।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top