News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের বিধানসভা ও সংসদীয় আসনের খসড়া সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাবের তীব্ৰ বিরোধিতা এসইউসিআই (ক)-এর
Image

অসমের বিধানসভা ও সংসদীয় আসনের খসড়া সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাবের তীব্ৰ বিরোধিতা এসইউসিআই (ক)-এর

করিমগঞ্জ (অসম), ২৪ জুন (হি.স.) : অসমের বিধানসভা ও লোকসভা আসনের সীমানা পুনর্বিন্যাস করতে ভারতের নিৰ্বাচন কমিশন বিজেপি নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা মতো জনসাধারণের ঐক্য-সংহতি নষ্টের লক্ষ্যে সাম্প্ৰদায়িক মনোভাব নিয়ে গত ২০ জুন যে খসড়া প্রকাশ করেছে তার তীব্ৰ বিরোধিতা করেছে এসইউসিআই (কমিউনিস্ট)।

দলের রাজ্য কমিটির সম্পাদক চন্দ্ৰলেখা দাস এক প্ৰেস বার্তায় এর বিরুদ্ধাচরণ করে বলেছেন, সমগ্ৰ দেশের সাথে রাজ্যের জনসাধারণ ভেবেছিলেন, একসাথে সীমানার পুনর্বিন্যাস হবে। দেশের অন্য কোনও রাজ্যের বিধানসভা ও লোকসভা আসনের সীমানা পুনর্বিন্যাস না করে শুধু অসমেই কেন তা হচ্ছে এ ব্যাপারে জনগণ যেমন অবহিত নন ঠিক তেমনি সরকারের কাছেও এর সদুত্তর নেই। নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও স্বতন্ত্ৰ সংস্থা হওয়া সত্ত্বেও রাজ্যের সমস্ত বিরোধী দলের বিরোধিতাকে অগ্রাহ্য করে জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি দলের সংকীৰ্ণ নিৰ্বাচনী লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সমষ্টি পুনর্বিন্যাসের কাজ করছে।

প্রেসবার্তায় চন্দ্রলেখা আরও বলেন, এ কথা সৰ্বজনবিদিত যে, সমষ্টি পুনর্বিন্যাস সর্বশেষ আদমশুমারির ভিত্তিতেই করা হয়। অথচ নিৰ্বাচন কমিশন সাংবিধানিক নিয়ম-কানুনকে জলাঞ্জলি দিয়ে ২২ বছর আগের ২০০১ সালের আদমশুমারির তথ্যের ভিত্তিতে খসড়া তৈরি করেছে। কারণ এতে রাজ্যের দরিদ্র শ্ৰমজীবী মানুষকে ভাষা-ধৰ্ম, খিলঞ্জিয়া-অখিলঞ্জিয়া ইত্যাদি বিভিন্ন সংকীৰ্ণ চিন্তার ভিত্তিতে বিভক্ত করে মূল্যবৃদ্ধি, বেকার সমস্যা ইত্যাদি সৰ্বাত্মক জ্বলন্ত সংকটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ-আন্দোলন গড়ে তোলা থেকে বিরত করা সহজ হবে। সংকীৰ্ণ দৃষ্টিভঙ্গিপ্ৰসূত সমষ্টি পুনর্বিন্যাসের এই খসড়া প্রস্তাবের তীব্ৰ বিরোধিতার পাশাপাশি দলের পক্ষ থেকে অবিলম্বে এই প্ৰক্ৰিয়া বন্ধ করে সম্পূৰ্ণ নিরপেক্ষ ও গণতান্ত্ৰিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমগ্ৰ দেশের সাথে ২০২৬ সালে সমষ্টি পুনর্বিন্যাসের জোরালো দাবি জানানো হয়।

সমষ্টি পুনর্বিন্যাসের মধ্য দিয়ে নিজেদের সংকীর্ণ নিৰ্বাচনী ফায়দা লুণ্ঠনকে খিলঞ্জিয়ার রাজনৈতিক অধিকার সুরক্ষিত করা হয়েছে বলে যে প্রচার চালানো হচ্ছে সে ব্যাপারেও জনগণকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য কমিটির সম্পাদক চন্দ্ৰলেখা দাস।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top