News Flash

Image

ডিলিমিটেশন : ২৬ জুন করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি সিপিআইএম-এর

করিমগঞ্জ (অসম), ২৪ জুন (হি.স.) : নির্বাচন কমিশন কর্তৃক সদ্য প্রকাশিত খসড়া ডিলিমিটেশন প্রস্তাবের বিরোধিতা করে আগামী আগামী ২৬ জুন করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিপিআই (এম)-এর করিমগঞ্জ জেলা কমিটি।

দলের এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, ২০২৬ সালে দেশব্যাপী ডিলিমিটেশন কমিশন সীমানা পুনর্নির্ধারণের কাজ হাতে নেবে। সে ক্ষেত্রে রাজ্যের সমস্ত বিরোধী দলের সম্মিলিত আপত্তি উপেক্ষা করে অন্যায়ভাবে ২০০১ সালে আমশুমারির ভিত্তিতে সীমানা নির্ধারণের খসড়া নির্বাচন কমিশন প্রকাশ করেছে। প্রকাশিত খসড়ায় বরাক উপত্যকার ২-টি বিধানসভা সমষ্টি রহস্যজনকভাবে বিলোপ করা হয়েছে এবং সমগ্র বরাক উপত্যকার, বিশেষ করে করিমগঞ্জ জেলার ভৌগোলিক মানচিত্র তছনছ করা হয়েছে বলে অভিযোগ দলীয় কর্মীদের।

এরই প্রতিবাদে সিপিআই (এম)-এর করিমগঞ্জ জেলা কমিটির ডাকে আগামী ২৬ জুন সকাল ১১টায় করিমগঞ্জ শহরে আম্বেদকর পার্কে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিকে সফল করার জন্য পার্টি জেলার সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় এবং শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের প্রতি আহ্বান জানান জেলা সম্পাদক পরিতোষ দাসগুপ্ত।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top