News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে উদ্ধার ৬ কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই মহিলা সহ সাত
Image

মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে উদ্ধার ৬ কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই মহিলা সহ সাত

আইজল, ২৪ জুন (হি.স.) : মিজোরামে আসাম রাইফেলসের অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৬ কোটি টাকার হেরোইন। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই মহিলা সহ সাত মাদক পাচারকারীকে।

আজ শনিবার আসাম রাইফেলসের জনৈক আধিকারিক জানিয়েছেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত বুধবার রাজ্যের আবগারি ও নারকোটিক দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে রাজ্যের পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার হেরোইনের সহ্গে দুই মহিলা সহ পাঁচ মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা অভিযান চালিয়েছিলেন লুংলেই জেলার সেরকওন এলাকায়।
আধিকারিক সূত্রটি জানায়, তাঁদের যৌথ দল সেরকওন এলাকায় একটি মোবাইল চেকপোস্ট স্থাপন করে হেরোইনবাহী গাড়ি আটক করে তাতে তালাশি চালিয়ে ৮০টি সাবান কেস উদ্ধার করে। ওই সাবান কেস থেকে ১.০১৩ কিলোগ্রাম হেরোইন তাঁরা উদ্ধার করেছেন।

একই দিনে অন্য এক অভিযানে আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের এক যৌথ দল সাইচুয়াল জেলার কাওবেল এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ হেরোইন বাজেয়াপ্ত করেছে, জানান পুলিশের আধিকারক। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ আধিকারিক জানান, বুধবার ছাড়া গত দেড় মাসে মিজোরামের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা, পুলিশ এবং রাজ্যের আবগারি ও নারকটিক দফতরের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৭৮.১৯ কোটি টাকার মাদকদ্রব্য।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top