News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০১৮-র তুলনায় অনেকটাই কম, এবারের পঞ্চায়েতে ৯ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে তৃণমূল
Image

২০১৮-র তুলনায় অনেকটাই কম, এবারের পঞ্চায়েতে ৯ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে তৃণমূল

কলকাতা, ২৩ জুন (হি.স.): এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৯ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে তৃণমূল কংগ্রেস। ২০১৮-র নির্বাচনে এই হার ছিল ৩৪ শতাংশ। ৩১২-টি ব্লকে গ্রাম পঞ্চায়েত আসনের সংখ্যা ৬৩ হাজার ২২৯। এর মধ্যে ৬ হাজার ২৩৮-টিতে কোনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি। পঞ্চায়েত সমিতির মোট ৯ হাজার ৭৩০-টি আসনের মধ্যে ৭৫৯-টি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল হয়েছে। জেলা পরিষদের ৯২৮-টি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়নি ৮-টিতে।

গ্রাম পঞ্চায়েতের সবচেয়ে বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল হয়েছে বীরভূমে, ২ হাজার ৮৫৯-টির মধ্যে ৮৯৩-টি। এর পরে রয়েছে উত্তর ২৪ পরগনার ৪ হাজার ৫৩৫-টির মধ্যে ৮৬৭, পূর্ব বর্ধমানের ৪ হাজার ১০-টির মধ্যে ৮৫৮ এবং হুগলীর ৩ হাজার ৮৮০-টির মধ্যে ৩৯৮-টি গ্রাম পঞ্চায়েত আসন। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সবচেয়ে বেশি ১২৮-টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখলে গেছে বীরভূমে। জেলায় মোট পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৪৯০। এরপরেই রয়েছে বাঁকুড়ার ৫৬১-র মধ্যে ১০৬ এবং উত্তর ২৪ পরগনার ৫৯৩-টির মধ্যে ১০৪-টি আসন। জেলা পরিষদ আসনগুলির মধ্যে উত্তর দিনাজপুর ও উত্তর ২৪ পরগনায় ৩-টি করে আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি। বীরভূম ও কোচবিহারে রয়েছে ১-টি করে আসন।

Releated Posts

পশ্চিমবঙ্গে ভুয়ো জাতিগত শংসাপত্র নেওয়া ও ইস্যুকারীদের গ্রেফতার করা হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার অভিযোগ করেন, পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস…

ByBySandeep Biswas Jun 30, 2026

বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে পথে মারামারি, গ্রেফতার ৪ নেপালি নাগরিক

বেঙ্গালুরু, ৩০ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চার নেপালি নাগরিককে…

ByByNews Desk Jun 30, 2026

২০২৩ সালের রামনবমী হিংসা মামলায় তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে গ্রেফতার করল এনআইএ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): ২০২৩ সালের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে হুগলির রিষড়ায় সংঘটিত হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর…

ByByNews Desk Jun 30, 2026

ছয় মাসের জন্য ফের সিবিডিটি-র চেয়ারম্যান পদে রবি আগরওয়ালের পুনর্নিয়োগে কেন্দ্রের অনুমোদন

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় সরকার রবি আগরওয়াল-কে আরও ছয় মাসের জন্য চুক্তিভিত্তিকভাবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি)-র…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top