News Flash

Image

রাজ্য নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু অধিকারী

কলকাতা, ২৩ জুন (হি. স.) : রাজ্য নির্বাচন কমিশনের অফিসে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন বঙ্গ বিজেপির মনোজ টিগ্গা, সুশীল বর্মণ ও সত্যেন রায়। শুক্রবার বিকেলে কমিশনের অফিসে ঢোকেন শুভেন্দু।

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের সচিব পদে বর্তমানে দায়িত্বে রয়েছেন নীলাঞ্জন সান্ডিল্য। সম্প্রতি পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচন কমিশনারকে সাহায্য করতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ আমলা সঞ্জয় বনসলকে। তিনি বর্তমানে অনগ্রসর শ্রেণি ও সমাজ কল্যাণ দফতরের সচিব পদের দায়িত্বে রয়েছেন। এমনভাবে সঞ্জয় বনসলকে দায়িত্ব দেওয়া অবৈধ বলেই দাবি করছেন অনেকে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সেই বিষয়টি নিয়েই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে কথা বলতে এসেছেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এবং তারপরও যে অশান্তির চিত্র ফুটে উঠতে শুরু করেছে, সেই সব বিষয়গুলি নিয়েও রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তিনি কথা বলতে পারেন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top