News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্চায়েত ভোটের জেরে বদল পরীক্ষার দিন, বিজ্ঞপ্তি জারি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের
Image

পঞ্চায়েত ভোটের জেরে বদল পরীক্ষার দিন, বিজ্ঞপ্তি জারি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

কলকাতা, ২৩ জুন (হি.স.): পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের কারণে এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার দিন পরিবর্তন করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড । ৯ জুলাই দুপুর ১২ তা থেকে এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তন করে ওই পরীক্ষার দিন ৩০ জুলাই নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে সেই কথা। এছাড়াও আগামীকাল থেকে পরীক্ষার এডমিট কার্ড জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন বলেও জানানো হয়েছে।

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। তারপর ভোট গণনা। যে কারণে রাস্তায় যানবাহনের অপর্যাপ্ততা থাকবে ওই দিনগুলিতে। তাই ৯ জুলাই প্রবেশিকা পরীক্ষা হলে জেলা থেকে পরীক্ষার জন্য আবেদন করা অনেক পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে এসে পৌঁছাতে পারবেন না অথবা আসার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। সেই আশঙ্কা থেকে ও সব দিক বিবেচনা করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। একই সঙ্গে আগামী ৮ জুলাই যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা জেইসিএ প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি ২৩ জুলাই দুপুর দুটোয় নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top